স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দুস্থ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
এদিন সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবু বক্কর শিকদার ও বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অমল স্বর্নকার,
ধলগ্রাম ইউনিয়নওলামা লীগের সভাপতি ক্বারি মো. আলাউদ্দীন, রীব মুক্তিযোদ্ধা অরবিন্দু অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সর্দার,মো. ইসহাক মোল্যা,মো. মান্নাফ হোসাইন,
মো. সাহেব আলী,ইউপি সদস্য নয়ন আলী, জাহাঙ্গীর আলম, মো. আজিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. হীরা খাতুন ও মোছা. আরজিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ নেতা দীপংকর বিশ্বাস ও তৌহিদুর রহমান।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক দুস্থ রোগিকে ফ্রি চিকিৎসা দেন যশোর-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার।

Leave a Reply