স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ভিক্টোরিয়া পারভীন সাথী।
এদিন বেলা সাড়ে ১২ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব সোলায়মান হোসেন বিশ্বাস।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতি, জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ,
উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, জামদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন,
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply