স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় যশোর -৪ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী সমর্থিত নেতাকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।
এদিন বেলা ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ, যুবলীগ নেতা রিয়াদ হোসেন,
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু,স্বেচ্ছাসেবকলীগ নেতা আলিপ হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা মিথুন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তার সমর্থিত নেতাকর্মীরা দিবসটি পালন করেন।

Leave a Reply