নিজেস্ব প্রতিবেদক :
সোমবার ১৫ মে যশোরের ডিবির এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল আলমদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ সকাল সাড়ে ০৯টায়
কোতয়ালী মডেল থানাধীন মহিলা কলেজ সংলগ্ন বনবিথী লেন ওয়াপদাপাড়া সাকিনস্থ বাসা নং-১২৯০/৪ এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জুয়েল বিশ্বাস (৩৩), পিতা- রেজাউল বিশ্বাস,
সাং- বুড়িন্দিয়া, থানা- চৌগাছা, (২) মিনু আক্তার ময়না (৪০), পিতামৃত- মতিয়ার রহমান, সাং- খড়কী গাজীর বাজার, থানা- কোতয়ালী,
উভয়জেলা- যশোরদের ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,১৫,০০০/= (তিন লক্ষ পনের হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


অপর অভিযানে
সোমবার (১৫ মে ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই নূর ইসলাম, এসআই সাদ্দাম হোসেন, এএসআই শাহীন মিয়া দের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম
কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ১৩:৪৫ ঘটিকায় কেশবপুর থানাধীন বালিয়াডাঙ্গা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীতে মোসাম্মৎ মনিরা খানম এর বাড়ী হতে
(১) সাদ্দাম হোসেন (৩৪), পিতামৃত- সোহরাব গাজী, সাং- বেজডাঙ্গা, (২) রমজান আলী (৪০), পিতা- নাজিম উদ্দীন দফাদার, সাং- সাতবাড়িয়া, উভয়থানা- কেশবপুর, জেলা- যশোরদের ৪৫০ কেজি অবৈধ পলিথিন উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৮১,০০০/= (একাশি হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply