ভ্রাম্যমান প্রতিনিধি :
বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করায় এলাকাবাসি নাখোশ। ঘটনাটি ঘটেছে যশোরের বাঘারপাড়া উপজেলার ৪নং নারিকেল বাড়ীয়া ইউনিয়নের নারিকেলবাড়ীয়া বাজারের গ্রামীন টাওয়ার এর পাস থেকে একটি জিয়াপতি গাছ কর্তন করায়।
স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মোবাইলে অভিযোগ করেন । এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান সেখানে লোক পাঠানো হয়েছে বলে জানান।

গাছকাটা শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, নারিকেল বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহার কথামতো গাছটি আমরা কর্তন করেছি । উক্ত ঘটনা জানতে নারিকেল বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান।
গাছটি ধর্মীয় অনুষ্ঠান নাম-যজ্ঞের জন্য কর্তন করা হচ্ছিল কিন্তু ঘটনাটি শুনে আমি উপজেলা ভূমি কমিশনার এবং ইউএনওর সাথে কথা বলে গাছটি উপজেলাতে পাঠিয়ে দিয়েছি। এবং নারিকেল বাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাইফুল ইসলাম বলেন,
ঘটনাটি শুনে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গাছটি উপজেলায় পাঠিয়েছি।
বিষয়টি নিয়ে বাঘারপাড়া উপজেলা সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল হয়, চুরাই গাছ ধর্মীয় অনুষ্ঠানের খরচ যোগাতে সরকারি গাছ চুরি করে কাটা নিয়ে।

Leave a Reply