1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় কম দামের সার বেশী দামে বিক্রি প্রতারিত কৃষক

  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় সরকার নির্ধারিত দামে রাসায়নিক সার পাচ্ছে না কৃষক। দাম বৃদ্ধির অজুহাতে বেশী দামে সার কিনতে বাধ্য হচ্ছেন আমন চাষীরা। বিএডিসি ও বিসিআইসির ডিলাররা চাষীদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এমনকি সার ক্রয়ের সময় ডিলারের মোবাইল নম্বরযুক্ত ক্যাশমেমো দেওয়ার নিয়ম থাকলেও সেটাও মানছেন না সার বিক্রেতারা। ফলে বেশি দামে সার বিক্রির বিষয়ে প্রমাণসহ কারও কাছে অভিযোগও দিতে পারছেন না অসহায় কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগের তদারকিতে ঘাটতি থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৌশলে এভাবে চাষীদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন।  অনেকে বেশি মুনাফার আশায় অনেক ডিলাররা সার মজুদ করে গা ডাকা দিয়েছেন।
কৃষি বিভাগের দাবি, বর্তমান সারের কোনো সংকট নেই। অতিরিক্ত দামে কোথাও সার বিক্রি হচ্ছে না। তদারকিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ৮০০ টাকা। যার প্রতি কেজির দাম ১৬ টাকা। ট্রিপল সুপার ফসফেট প্রতি বস্তা ১১০০ টাকা (প্রতি কেজি ২২ টাকা) ও মিউরেট অব পটাশ (প্রতি কেজি ১৫ টাকা) ৭৫০ টাকা। উপজেলায় বিসিআইসি (বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা) ডিলার রয়েছেন ১৪ জন, তারা ইউরিয়া সার বিক্রি করবে আর বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) ডিলার আছেন ২৮ জন তারা শুধু মাত্র নন-ইউরিয়া সার (টিএসপি, ডিএপি, এমওপি) বিক্রি করবেন। তবে বিএডিসি ডিলারের মধ্যে বিসিআইসি ডিলারও কয়েকজন রয়েছেন, তারা সব সারই বিক্রি করছেন। এছাড়া সরকার নির্ধারিত খুচরা ব্যবসায়ী ৮১ জন রয়েছেন। তবে এর মধ্যে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন। কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করবে বিসিআইসি ও বিএডিসি। গত মাসে (জুলাই) বরাদ্দ ছিল ৫৮৬ মেট্রিক টন। যার মজুদ আছে ১০০ মেট্রিক টন। চলতি মাস (আগষ্ট) বরাদ্দ রয়েছে ৮৫৮ মেট্রিক টন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হাবুল্যা বাজারের মোল্লা ট্রেডার্সে অনেক সার মজুদ রয়েছে। সকালে কিছু সময় ও সন্ধ্যার দিকে কিছু সময় দোকান খোলা রাখছেন দোকান মালিক। চাষীরা সার কিনতে গেলে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় সার মজুদ করে রেখেছেন বলে অভিযোগও করেছেন অনেকে।পাইকপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম বলেন, ৬ বিঘা জমিতে আমন চাষ করছি। কিছু জমিতে ধান লাগানো হয়ে গেছে। এ পর্যন্ত ৫ বস্তা সার কিনেছি। তিনি বলেন, ‘আমি উপজেলা সদরে বিসিআইসি সাব ডিলার হারুন অর রশিদ বাবলুর কাছ থেকে দুই বস্তা ইউরিয়া ১ হাজার টাকা করে, দুই বস্তা ফসফেট ১৫০০ টাকা করে ও এক বস্তা পটাশ ১৩০০ টাকা করে কিনে জমিতে প্রয়োগ করেছি। সব জায়গায় এইরকম দামেই বিক্রি হচ্ছে। নিরুপায় হয়ে অতিরিক্ত দাম দিয়েই সার কিনেছি। এইরকম দাম থাকলে ৫ থেকে ৭ হাজার টাকার মতো ক্ষতি হতে পারে।’

একই এলাকার আরেক কৃষক বিনয় বিশ্বাস জানান, এবার ১৩ বিঘা জমিতে তিনি আমন চাষ করবেন। সপ্তাহ খানেক আগে ৬ বস্তা সার কিনেছেন। ৯০০ টাকা করে ইউরিয়া, ১৪৫০ করে ফসফেট ও ১২০০ করে পটাশের বস্তা প্রতি কিনেছেন। প্রায় সব দোকানেই এরকম দামে বিক্রি হচ্ছে। কড়াইতলা রোডের হাবিবের দোকান থেকে সার কিনেছি। কৃষি বিভাগের সঠিক তদারকি থাকলে চড়া দামে সার বিক্রির সুযোগ পাবে না ব্যবসায়ীরা।মালঞ্চি গ্রামের কৃষক মাজেদ বিশ্বাস বলেন, ৪ বিঘা জমিতে ধান লাগিয়েছি। আরো ৪ বিঘা জমিতে লাগানোর প্রস্তুতি চলছে। বাঘারপাড়া বাজারে বাবলুর দোকান থেকে ৯৩০ করে ইউরিয়া, ১৩৭০ করে ফসফেট সার কিনেছি। তিনি আরো বলেন, নারিকেলবাড়িয়া-বাঘারপাড়ার বিভিন্ন দোকানে গেলে কোন জায়গায় যুদ্ধ হয়েছে এজন্য পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না বলে চাষীদের কাছ থেকে বেশি দাম নিয়ে সার বিক্রি করছেন।

চাষিদের অভিযোগ, সার ডিলারদের কাছে সরকারি দরে ক্যাশ মেমোসহ সার কিনতে গেলে সার নেই বলে জানিয়ে দেয়। আর বেশি দামে নিলেই পাওয়া যায় পর্যাপ্ত সার। তাই ডিলাররা সারের ১-৫ বস্তার মেমো না করে বিভিন্ন দোকানদারের নামে শত শত বস্তার মেমো করছেন। আর সাধারণ চাষিদের কাছে মেমো ছাড়া বেশি দামে বিক্রি করছেন। সাড়ে ৮০০ থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে এক একজনের কাছে এক এক দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা। কৃষি বিভাগের তদারকি জোরদার করলে চাষীদের ক্ষতির মুখে পড়তে হবে না।

বাঘারপাড়া উপজেলা সদরে বিসিআইসি সাব ডিলার আশিক ট্রেডার্সের মালিক হারুন অর রশিদ বাবলু। তিনি দোকানে সার সংকটের কথা জানিয়ে বলেন, গত জুন মাসে যে পরিমান সার পেয়েছিলাম জুলাই মাসে তা পাইনি। তাই সংকট। ক্যাশ মেমো কৃষকরা চায় না তাই দেওয়া হয় না। খুচরা ব্যবসায়ি মিজান ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান বলেন, দোকানে সার নেই এবং বেশী দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

বিসিআইসি সাব ডিলার ও বিএডিসির ডিলার বিএম কবীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বেশি দামে সার বিক্রি করা হচ্ছে না। বরং ৮০০ টাকার নিচে সার বিক্রি করা হচ্ছে। চাষীরা ক্যাশ মেমো চাইলে তাদের দেওয়া হয়।
হাবুল্যা বাজারের মোল্লা ট্রেডার্সের মালিক মাজেদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এই মুহুর্তে ইউরিয়া সার নেই। সব জায়গায় যে দামে বিক্রি হচ্ছে আমিও সেই দামে বিক্রি করছি। ক্যাশ মেমো সম্পর্কে বলেন, আমিতো মেমোই ছাপাইনি তা চাষীদের দেব কোথা থেকে।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন বলেন, বর্তমানে রাসায়নিক সারের কোনো সংকট নাই। ঘাটতিও নাই। কোনো ডিলার বা ব্যবসায়ী কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির কোনো সুযোগ নেই। কোনো চাষী এ বিষয়ে অভিযোগ করেননি।

অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সার বিক্রি করার সময় ডিলার ও খুচরা সার ব্যবসায়ীদের কৃষককে ক্যাশ মেমো ও মুঠোফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি মনিটরিংয়ের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেশি দামে সার বিক্রির বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে মনিটরিং আরও জোরদার করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews