স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় মতুয়া মহা সম্মেলন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার (যশোর-৪) মনোনয়ন প্রত্যাশী ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদারের আয়োজনে এবং সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে এ অনুষ্ঠান হয়। সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের নৌ ও জাহাজ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়ির প্রতিনিধি ও শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের আন্তজার্তিক প্রচার সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস,

সিনিয়র সহসভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা বলদেব বিশ্বাস, সদস্য বালা কমল বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, অধ্যাপক ও মতুয়া আচার্য্য রমেশ চন্দ্র অধিকারী, মতুয়া দীপক চন্দ্র অধিকারী,
বিনয় কুমার বিশ্বাস, উজ্জ্বল কুমার বৈরাগী, পরিমল ভৌমিক, কার্ত্তিক চন্দ্র অধিকারী, বাঘারপাড়া মতুয়া মিশনের সহসভাপতি প্রকাশ পাগল, মতুয়া সাধন মল্লিক রনি, জেলা মৎস্যজীবীলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা বাদশা, হেম চন্দ্র ভৌমিক প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৬ জুন বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ঢাকা, ওড়াকান্দি, বাগের হাট, মনিরামপুর ও মাগুরা জেলায়ও এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


Leave a Reply