যশোর শহরের বকচর হুশতলায় জহির হাসান গাজী হত্যার অন্যতম কারণ ছিলো স্ত্রী শেফালির দ্বিতীয় বিয়ে। স্বামী ও দুইসন্তান থাকা সত্ত্বেও গোপনে তিনি রবিউলকে বিয়ে করেছিলেন। শুধুই বিয়েই নয়, গোপনে তারা শংকরপুরে সংসারও পেতেছিলেন। সেফালি দিনে থাকতেন জহিরের ঘরে আর রাতে ক্লিনিকের দোহায় দিয়ে থাকতেন রবিউলের কাছে ।
ডিবির তদন্ত উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। যা আদালতের কাছেও গোপন করেছিলেন শেফালি। বৃহস্পতিবার ডিবি পুলিশ তাদের বিয়ের কাবিন নামা উদ্ধারের পর এসব ঘটনা সামনে উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মফিজুল ইসলাম। বৃহস্পতিবার রবিউলকে আদালতে সোপর্দ করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, বুধবার স্ত্রী শেফালি আটকের পর বিকেলে তিনি আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, বিভিন্ন সময় রবিউলের সাথে গোপনে মোবাইল ফোনে কথা বলতেন । কয়েকদিন তিনি স্বামীর কাছে ধরাও পরেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। পরবর্তিতে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করে। এরপর মোবাইলের ব্যাটারির এসিডে পানি মিশিয়ে তা সিরিঞ্জের মাধ্যমে পুশ করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে স্টোকজনিত কারণে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। তবে, দ্বিতীয় বিয়ের বিষয়টি তিনি আদালতে গোপন করেছিলেন।
এদিকে, সেই কথিত প্রেমিক রবিউলকে বুধবার সন্ধায় কোতোয়ালি থানায় সোপার্দ বরে র্যাব। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মফিজুল ইসলামের জিজ্ঞাসাবাদের তিনি জানান, শেফালি তার স্ত্রী। তার প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও প্রেম করে বিয়ে করেন শেফালীকে। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুই পরিবারের মাঝেই। এক পর্যায় শংকরপুরে একটি বাড়িতে ভাড়া নিয়ে তারা বসবাস শুরু

করেন। এরমাঝে তারা দুইজনকে সাইকেলে দেখে ফেলে পরিচিত লোকজনরা। এসময় জহির এসে অকথ্যভাষায় গালিগালাজ ও মারপিট করে। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে জহিরকে হত্যার ষড়যন্ত্র করে। সেই অনুযায়ী ক্ষমা চেয়ে জহিরের কাছে যান শেফালি। সেই থেকেই শুরু করে ষড়যন্ত্র। প্রথমে তারা একজন কবিরাজের কাছে যান। কিন্তু কাজ হয়না। পরে মেয়াদ উত্তির্ণ ওষুধও খাওয়ানো হয় জহিরকে। তাতেও তাদের মিশন ফেল হয়। সর্বশেষ শরীরে এডিস পুশ করে হত্যা করা হয়। যার মুল পরিকল্পনাকারী ছিলেন রবিউল।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম আরও জানান, তারা কাবিন নামা উদ্ধার করা হয়েছে। পূর্বের বিয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। এর নেপথ্যে অন্যকোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার শহরের বকচর হুশতলায় অভিনব পন্থায় ওষুধের দোকানের কর্মচারী জহিরকে হত্যা করেন তার স্ত্রী শেফালী। এই হত্যা পরিকল্পনার সাথে জড়িত শংকরপুরের রবিউলকে শেফালীর প্রেমিক দাবি করা হলেও তদন্তে উঠে এসেছে তারা ছিলেন স্বামী স্ত্রী। দুইজনের পৃথক সংসার ও সন্তান থাকা সত্বেও প্রেমের টানে গোপনে বিয়ে করেছিলেন। সেই সংসার টিকিয়ে রাখতে হত্যা করা হয়েছিলো জহিরকে।


অনলাইন ডেস্ক
Leave a Reply