1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত ৮

  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক:

যশোরের অভয়নগর উপজেলার দক্ষিণ দেয়াপাড়া গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমাজমি নিয়ে মারামারির ঘটনায় নারী সহ ৮ জন আহত হয়েছেন।

বুধবার বিকাল ৩ টায় এই মারামারির ঘটনা ঘটে। আহতের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, জমিজমা নিয়ে ওই গ্রামের মনছোপ মোল্যার দুই ছেলে বাবুল মোল্যা ও আব্দুল্লা মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো। বুধবার বিকালে আব্দুল্লা মোল্যার নের্তৃত্বে ৮/ ১০ লোক লোহার পাইপ ও লাঠিসোটাও দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মোল্যার পরিবারের ওপর হামলা চালায়।

হামলায় বাবুল মোল্যা(৫৩), তার ভাই সাইফুল ইসলাম(৪৫), ভাইয়ের স্ত্রী আসমা বেগম(৪০) বাবুল মোল্যার ছেলে রায়হান হোসেন(২৩), সাইফুল ইসলামের মেয়ে রিমা খাতুন(১৮) আহত হয়। এ সময় ঠেকাতে যেয়ে প্রতিপক্ষ আব্দুল্লাহর ছেলে আমান মোল্যা(৪২), আব্দুল্লাহ মোল্যার স্ত্রী সুফিয়া বেগম (৬৫) ও তার ছোট ছেলে শিমুল মোল্যা(৪০) আহত হয়।

আহত আমান মোল্যা ও সুফিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হরা হয়েছে।

বাবুল মোল্যার ছেলে আহত রায়হান জানান, বসতভিটা নিয়ে তার চাচার সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। বুধাবার তার চাচা আব্দুল্লা মোল্যা নেতৃত্ব দিয়ে ৮ থেকে ১০ জন লোক নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারিরা লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে এলাপাতাড়ি মারধর করতে থাকে।

এর আগে তারা গোয়ালে ঢুকে দড়ি কেটে গরু তাড়িয়ে দেয়। পরে ওই গোয়ালে আব্দুল্লা মোল্যার গরু বাঁধা হয়। বাড়ি ছেড়ে চলে না যাওয়া হামলা কারিরা তাদের মারধর করে গুরুতর জখম করে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডল বলেন, জমাজমি নিয়ে দেয়াপাড়া গ্রামে দুই পক্ষের হামলায় নারী সহ ৮ জন আহত হয়েছে বলে শুনেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews