নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযুদ্ধা আকবার আলী স্মৃতি শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকালে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই উপবৃত্তি দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেহানা বানু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুল কাদির ইলিয়াজ ও বীর মুক্তিযোদ্ধা দীনেস চন্দ্র মিস্ত্রী।
অভিযান হাতে লেখা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকবার আলীর ছেলে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আনিসুজ্জামান সবুজ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী বিশ্বাসসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতজন শিক্ষার্থীকে উপবৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, গত চার বছর ধরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযুদ্ধা আকবার আলী স্মৃতি শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।


Leave a Reply