নিজস্ব প্রতিবেদক :
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদে ৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় ডি ডি এল জি’র কর্মকর্তা মোঃ হুসাইন শওকত পরিদর্শনে আসলে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
এসময় উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মোর্শেদ আলী, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, মোঃ মাসুম বিশ্বাস, বাবু চিন্ময় ভৌমিক, মোঃ আতিয়ার রহমান, শেখ শাহাবুদ্দিন,
মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম, মোছাঃ শাহনাজ পারভীন, রিপ্না বিশ্বাস, ইউনিয়ন ডিজিটাল ই-সেবা কেন্দ্রের উদ্দোক্তা মোঃ মাহমুদ হাসান, সচিবের সহকারী মোঃ আবু তালেব, মোঃ মঞ্জুর মোর্শেদ সহ ৯টি ওয়ার্ডের মহল্লাদারগন।

Leave a Reply