নিজেস্ব প্রতিবেদক :
সোমবার ০৮ মে যশোরের ডিবির এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র সাড়ে ২১টায় যশোর জেলার যশোর বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ যশোর আন্ত জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ান এর নব নির্মিত দোতলা বিল্ডিং এর সামনে বেনাপোল বাইপাস সড়কের উপর হইতে আসামী
১। মোঃ রাতুল হাসান (২০), পিতা-মোঃ জামাল হোসেন, সাং-পুটখালী (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর হেফাজত হতে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩,০০,০০০/-টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

অপর দিকে সোমবার (০৮ মে ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) নিতাম চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.২৫ ঘটিকায় যশোর শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ উপজেলা পরিষদের পিছনে জনৈক বিল্লাল এর বাড়ী সংলগ্ন ফিরোজ আহম্মেদ এর নির্মানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং বসত বাড়ীর উত্তর পূর্ব পাশের কক্ষ হইতে আসামী
১। ফিরোজ আহম্মেদ (৩৮), পিতা-মৃত আব্দুল মান্নান দর্জি, মাতা-মৃত শাকিলা খাতুন, সাং-শার্শা (৪ নং ওয়ার্ড), থানা-শার্শা, জেলা-যশোর ও ২। মোঃ রাশেদ (৪২), পিতা-মৃত জামসের মিয়া, সাং-তালশারি, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে ৩০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,০৫,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply