নিজেস্ব প্রতিনিধি :
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে অদ্য ইং-০৮/০৫/২০২৩ তারিখ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বেনাপোল ছোট আচঁড়া গ্রামস্থ বেনাপোল
স্থলবন্দরের ২২ নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে রাত ১০:১৫ ঘটিকার সময় ২০০ বোতল ফেন্সিডিল সহ আসামী

১। ইউসুফ মন্ডল (৩৬),পিতা-বশির মন্ডল, সাং-খাবরাপোতা, থানা-গোপালনগর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, ২। মোঃ জুয়েল রানা (২০), পিতা-সেলিম মোড়ল,মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
একই তারিখ ১৬:৩৫ ঘটিকার সময় পৃথক অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন রেজাউল মার্কেটের সামনে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী,
লোহার তৈরী নজেল, যার সর্বমোট মূল্য্ অনুমান-৪,৫১,২০০/-টাকার পণ্যসহ আসামী-আঃ নবীছদ্দিন(৫২), পিতা-মৃত নূর আলী মন্ডল, মাতা-মৃত আয়শা খাতুন ,স্থায়ী: গ্রাম- মাগুরা, থানা- ঝিকরগাছা, জেলা -যশোর,
বর্তমান: গ্রাম- বড় আচঁড়া (ফজলু এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।


Leave a Reply