এস, এম মুসতাইন, নিজস্ব প্রতিবেদক :
যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বসুন্দিয়া বাজারে জমে উঠেছে বৈশাখ জৈষ্ঠ্যের মৌসুমি রসালো মিষ্টি মধু ফল লিচুর হাট, প্রতিদিন কোটি টাকার উর্ধে বেচাকেনা অর্ধ কোটি ফল রাজধানী সহ বিভিন্ন জেলাতে সরবরাহ করছে ব্যবসায়ীরা। সপ্তাখানেক পর দিনে এককোটি লিচু বিক্রি করতে পারবেন বলে আড়ৎদাররা আশাবাদী।
ঈদের পর থেকে বাজারে আসতে শুরু হয় লিচু। দিন দিন বাড়ছে আমদানি সারাদেশেই রয়েছে ব্যাপক চাহিদা। ভালো দাম পেয়ে বাগান মালিকগন খুশি। চলতি বছর অনাবৃষ্টির কারনে লিচুর আকার কিছুটা ছোট হলেও খেতে সুমিষ্ট রসালো রয়েছে। শুরুতে ভালোই দাম থাকলেও আমদানি বেড়ে যাওয়ায় অনেক নিচে নেমে আসছে।
এবছর প্রথম দিকে ১৫ ‘শ’ থেকে ১৮ ‘শ’ টাকা প্রতি হাজার বিক্রি হতো। গতকাল সোমবার সরোজমিনে লিচুর হাট দেখতে গেলে সত্যপাঠ প্রতিবেদককে বাগান মালিক ও আড়ৎদারগন বলেন, এখন লিচু দ্রুত পেকে যাচ্ছে যারফলে তাড়াতাড়ি বেচতে হচ্ছে।
বাজারে প্রচুর উঠছে প্রকার ভেদে দামের পার্থক্য। একহাজার লিচু ১২ ‘শ’ থেকে ২৭ ‘শ’ টাকায় বিক্রি হয়েছে। প্রতিদিন কোটি টাকার উর্ধে বেচাকেনা ৫০ লক্ষ্যের বেশি রাজধানী সহ সারা দেশে পৌঁছে যাচ্ছে বসুন্দিয়ার লিচু। কথা হয় এখানকার পাঁচটি আড়ৎদার ও কমিশন এজেন্টদ বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ এন্টারপ্রাইজের মালিক মোঃ রেজাউল ইসলাম মোল্যা, বসুন্দিয়া ট্রেডার্স এর মালিক মোঃ মমিনুর ইসলাম খান,
ইমন ট্রেডার্স এর মালিক মোঃ মফিজুর রহমান খান, তানভীর ট্রেডার্স এর মালিক মোঃ আজাদ খান ও বসুন্দিয়া ফল ভান্ডারের মালিক মোঃ মনিরুল ইসলাম খান এর সাথে তারা বলেন, বসুন্দিয়া বাজারে আশপাশের কয়েক উপজেলার লিচু বাগান মালিকরা বিক্রি করার জন্য এখানে নিয়ে আসেন।

আর সারাদেশের পাইকার ব্যবসায়ীরা আড়ৎদারের মাধ্যমে কিনে নিয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান পদ্মাসেতু হওয়াতে যোগাযোগ মাধ্যমে দ্রুত গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারছে বলে আশাবাদী। প্রতিদিন দুপুর থেকে রাত একটা পর্যন্ত বেচাকেনা চলে।
লিচুর প্রকার ভেদে দামের পার্থক্য রয়েছে, ভালোমানের দাম বেশি চাহিদাও সবার কাছে। প্রতিদিনের লিচু প্রতিদিন ট্রাক যোগে সারাদেশেই পৌছে যেতে পারছে তাতে পাইকার ব্যবসায়ীরা খুশি। তবে বাগান মালিকদের অভিমত আড়ৎদারি প্রতিহাজারে দুই থেকে তিন’শ’ টাকা কেটে নিয়াতে টাকার অংক কম হচ্ছে।

এলাকার সাধারন মানুষের মন্তব্য বসুন্দিয়া ঐতিহ্যবাহী বাজার এখানে কয়েক উপজেলার লিচু বাগান মালিকগন একই জায়গায় এসে বিক্রি করছে তাতে আমরা গর্বিত। বাজারটি ইজারাদারদের হাত থেকে রক্ষা করতে সরকারের সাথে মামলার বিচারাধীন রয়েছে।
যারফলে প্রতিদিনে কোটি টাকার উর্ধের লিচু বিক্রি থেকে বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত সরকার। এছাড়াও নারকেল, সুপারি, আম, কাঠাল সহ যাবতীয় কাঁচা পাকা ফলের বেচাকেনার বড় বড় আড়ৎ থাকলেও বাজার থেকে সরকারি রাজস্ব থেকেই একেবারে বঞ্চিতা।

Leave a Reply