1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারক চক্রের সদস্য ০৩ ইরানি নাগরিকসহ গ্রেফতার ০৫

  • সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

অভয়নগরে ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে প্রতারক চক্রের সদস্য ০৩ ইরানি নাগরিকসহ গ্রেফতার ০৫

নিজেস্ব প্রতিবেদক:

ইং ০৮/০৪/২৩ তারিখ অভয়নগর থানাধীন বর্ণী হরিশপুর বাজারে জনৈক জালাল মোল্লার মার্কেটে বাদী শরিফুল ইসলামের “মরিয়ম স্টোর” নামক মুদিখানা দোকানে মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট,সিউরক্যাশ,উপায়) সহ মোবাইল রিচার্জের দোকানের সামনে একটা প্রাইভেটকার থামিয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক নামে। অজ্ঞাতনামা ০২জন লোক দোকানে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি, মুখে মাক্স, প্যান্ট, শার্ট পরিহিত ছিল।

টুপি পরিহিত লোকটি ৫০ উর্ধ্ব বয়সি এবং দোকানে আসা লোকগুলো আরবী ভাষায় কথা বলে। নারিকেল তৈল ক্রয়ের কথা বলে দোকানে প্রবেশ করে, বাদীর বাবার সাথে হ্যান্ড-শেক করে এবং মানিব্যাগ থেকে টাকা বের করে বাদীর বাবার মুখের কাছে নেয়। বাদীর বাবা জ্ঞানশূন্য হয়ে পরে এবং লোকগুলোর কথা মত কাজ করতে থাকে। দোকানে থাকা নগদ প্রায় ৬,০০,০০০/= টাকা নিয়ে যায়। এ ঘটনায় অভয়নগর থানার মামলা নং-১০, তাং-০৫/০৫/২৩ খ্রিঃ, ধারা- ৩২৮/৩৮০ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির এলআইসি টিম। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারের রেজিষ্ট্রেশন নম্বরের সূত্রধরে আসামীদের নাম ঠিকানা শনাক্ত করেন। এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শিতায় প্রতারক চক্রকে সনাক্ত করে ডিবির এসআই নূর ইসলাম

ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিমান তরফদার ০৭/০৫/২৩ খ্রিঃ তারিখ ১৮:০৫ ঘটিকায় ঢাকার ভাটারা থানা এলাকা হতে ঘটনায় জড়িত আসামী (১) খোরশেদ আলম (৫৩), (২) সাইদুল ইসলাম বাবু (৩৫) দের গ্রেফতার করেন। তাদের তথ্য মতে যশোরের সিটি প্লাজা হতে একই তারিখ ২২:২০ ঘটিকায় ঘটনায় জড়িত আসামী ইরানী নাগরিক (৩) খালেদ মাহবুবী (৫৪), (৪) ফারিবোরয্ মাসুফি (৫৭), (৫) সালার মাহবুবী (১৬) দের গ্রেফতার করেন। তাদের দখল হতে আলামত জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ “ডেভিল ব্রেথ” শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর জেলা, খুলনা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রতারণা করে থাকে।

গ্রেফতারকৃত আসামীরা হলো ইরানি নাগরিক (১) খালেদ মাহবুবী (৫৪), পিতা- নাদের মাহবুবী। (২) সালার মাহবুবী (১৬), পিতা- খালেদ মাহবুবী, উভয়সাং- খরাজ গহরদস্ত, বল. ইনগাভ, কে. ইনফানেয়ারী, ব্লক-০৬, ইরান।
(৩) ফারিবোরয্ মাসুফি (৫৭), পিতা- লতিফ মাসুফি, সাং- তেহরান, বোলভার, আজাদী, রোড নং-০৬, হাউজ নং-৩৫, ইরান।

বাংলাদেশী নাগরিক (৪) খোরশেদ আলম (৫৩), পিতামৃত- সারোয়ার শেখ, সাং- ঘ্যানাসুর, থানা ও জেলা- গোপালগঞ্জ।
(৫) সাইদুল ইসলাম বাবু (৩৫), পিতামৃত- আবদুল মান্নান মান্নান, সাং- পশ্চিম ডুমুরিয়া, থানা- গৌরনদী, জেলা- বরিশাল।

উদ্ধারকৃত মালামাল হলো (১) একটি প্রাইভেটকার।(২) ৪,৩৫৯ মার্কিন ডলার।(৩) ৩২৫ ইন্ডিয়ান কারেন্সি। (৪) ১৮,৮০,০০০ ইরানি কারেন্সি। (৫) ১০০০ ইরাকের কারেন্সি। (৬) ১৮৫ নেপালী কারেন্সি। (৭) ১০০০ ভিয়েতনামের কারেন্সি। (৮) নগদ ৫৪,৭০০/= টাকা।(৯) পাসপোর্ট- ০৩ টা।(১০) মোবাইল সেট ০৭টা।(১১) আইডিকার্ড ০২টা।(১২) অজ্ঞান করার পারফিউম-০২ টা।(১৩) সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত শার্ট- ০১ টা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews