যশোর বাসীর দৃষ্টি আকর্ষণ করছি। ছবিতে প্রদর্শিত ব্যক্তির নাম মো: সেলিম। গ্রাম : চুরামনকাঠি, পো: চুরামনকাঠি, থানা ও জেলা: যশোর সদর/ কোতয়ালি।
তাহার ভাষ্যমতে তাহার কোন পুত্র সন্তান নাই। তিনি দুই কন্যার জনক। কন্যাদ্বয়ের নাম যথাক্রমে বিউটি এবং মুক্তা। দীর্ঘ ১০- ১৫ বছরের ও অধিকাল যাবৎ তাহার কন্যা দ্বয়ের সাথে তাহার কোনো যোগাযোগ নাই। তাহার জামাইদ্বয়ের নাম যথাক্রমে আব্দুল কুদ্দুস এবং আবু তালেব।
হয়তো বা কন্যাদ্বয়ের সাথে মানষিক দ্বন্দ বা ক্ষোভের কারণে তিনি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছেন।
উল্লেখ্য তিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

তিনি দীর্ঘ ১ এক যুগের ও অধিককাল অবধি ফরিদপুর জেলার বোয়ালমারী বাজার স্টেশন এলাকায় রয়েছেন । অত্র স্টেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অর্থাৎ ২০১৩ সাল হতে তিনি অত্র স্টেশনের প্লাটফর্মে রাত্রি যাপন করে আসছেন।
মানবিক কারণে তাকে থাকতে নিষেধ করা হয়নি।
বতর্মানে তার শারীরিক অবস্থা খুবই নাজুক এবং দুর্বল। তিনি অসুস্থ। তার শরীর এবং পা ফুলে গিয়েছে। এমনকি তিনি ঠিকমতো চলা ফেরাও করতে পারছেন না।
তাই স্বজনদের ফিরে পেতে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। স্বজনদের নিম্নের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-
মোবাইল নম্বর 01718-683360 অথবা সরাসরি স্টেশনে যোগাযোগ করুন।

সূত্র: দেলোয়ার হুসাইন
Leave a Reply