মাসুম বিল্লাহ,নিজেস্ব প্রতিবেদক:
আমরা নিতান্তই অসহায় ভূমিহীন গরিব মানুষ। সামান্য আয়ের সংসার। এতদিন ছিলাম নানা শ্বশুরের ঘরে। তাদের ঘর ছাড়ার ঘন্টা বাজলে নিরুপায় হয়ে চলে আসি বাবার বাড়ি। কিন্তু বাবার বাড়ি করুণ দশা।

ভাঙাচুরা ঘরে খেয়ে না খেয়ে কোনো রকম দিনানিপাত করছি। শীতের সময় ঘর ভাঙাচুরা থাকায় রাতে খুবই শীত করে। তাছাড়া বৃষ্টির সময় সামান্য বৃষ্টিতেই টিনের ছিদ্র দিয়ে ঘরে বৃষ্টি পড়ায় খুবই কষ্ট করতে হয়। আমরা কী কখনো আয় রোজগার করে বাড়িঘর করতে পারতাম।
তাছাড়া কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা পাকা ঘর দেবেন। প্রধানমন্ত্রী যে কথা বলে সে কথা রাখে। কথা অনুযায়ী তিনি গরিবদের দিকে তাকিয়েছেন।

আল্লাহ তাকে সুস্থ রাখুক। তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন। এভাবেই কথাগুলো বলেন সাদর উপজেলার কায়েতখালি গ্রামের ভ্যানচালক বজলুর রহমানের মেয়ে খাদিজা খাতুন(২৬)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর বরাদ্দ পেয়ে মুখে হাসির ঝিলিক নিয়ে খাদিজা খাতুন (২৬), এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন।

জানা যায় খাদিজা খাতুনের স্বামী ভূমিহীন মো. শাহজাহান আলী ইলেকট্রিক মিস্ত্রি । সংসারে তার ছোট সন্তান সিনতিহা (৮) ও সিনহা ( ২) মেয়ে রয়েছে। দীর্ঘদিন বাহাদুরপুরে নানা শ্বশুর বাড়িতে কোনো রকমে দিন পার করছেন। হঠাৎ করে তাদের বাড়ি ছাড়ার হুকুম আসলেই ।
পড়ে যান বেকায়দায়। যশোর সদরের কায়েতখালিতে বাবার বাড়ি এসে ওঠেন খাদিজা । ভ্যান চালক বাবার অবস্থাও নাযুক। একটি ঘরে বাবা-মা সহ তাদের মেয়েদের নিয়ে থাকার ঠাঁই নেই।
বিষয়টি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শহর শাখার শ্রম বিষয়ক সম্পাদক রাসেল কবীর ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা সদস্য আনোয়ার হোসেন কে জানালে তারা ইউপি চেয়ারম্যানের কাছে কাগজপত্র জমা দিতে বলেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ঘর পাওয়া অন্যান্য প্রতিবেশীরাও বরাদ্দ পেয়ে সবাই অনেক খুশি।
খোঁজ নিয়ে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সদর উপজেলার কায়েতখালি তে স্থাপিত হয় ১৫ টি ঘর। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন বেশ কয়েকটি পরিবারেই এখানে স্বাচ্ছন্দে দিন কাটাচ্ছেন।
প্রধানমন্ত্রী বিশেষ উপহার এই ঘরকে নিয়ন্ত্রণ করেই একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির সভাপতি মিলন রহমান বলেন। আগে এই ঘরটাতে আনসার আলী (৭০) ভ্যানচালক থাকতেন। তিন চার মাস আগে মারা যাওয়াই ঘরটি শূন্য হয়ে যায়।
এবং আনসার আলীর কোন স্বজন না থাকায় সেই ঘরটি চেয়ারম্যানের মাধ্যমে খাদিজাকে দেওয়া হচ্ছে। এটি খুবই ভালো উদ্যোগ। আমিও খুশি হয়েছি। একটু অসহায় মেয়ে থাকার জায়গা পেলো।
চৌচালা বিশিষ্ট রঙিন টিনের ঘর, প্লেন সিটের জানালা, ও দরজা, ইটের দেয়াল ও পাকা মেঝে রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা রাসেল,
বলেন ইউওনো মহোদয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরদারি করেছেন। এবং বিশেষভাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নিয়মিত খোঁজ খবর রাখছেন। এবং তাদারকি করেছেন। যার কারণে এই ঘরগুলো কোন প্রকার দুর্নীতি ছাড়াই মানসম্মতভাবে হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরর্সেদ কাদির মোহন বলেন, উপকারভোগীদের দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় করা হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।
একই সাথে ঘর পাওয়া খাদিজা খাতুনের স্বামীর শাহজান আলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন এর পক্ষে ঘরের চাবি হস্তান্তর করেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শহর শাখার শ্রম বিষয়ক সম্পাদক রাসেল কবীর,
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের নেতা ইব্রাহিম হোসেন, হাবিল হোসেন, মোঃ সুমন হোসেন প্রমুখ।

Leave a Reply