1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চাচড়ায় এ্যাডভোকেটের বাসায় সবে কদরের রাতে চুরির ঘটনায় গ্রেফতার-৩, চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা, ডলারসহ ঘরভাঙ্গার সরঞ্জামন জব্দ।

  • শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোর চাচড়ায় এ্যাডভোকেটের বাসায় সবে কদরের রাতে চুরির ঘটনায় গ্রেফতার-৩, চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা, ডলারসহ ঘরভাঙ্গার সরঞ্জামন জব্দ।

নিজস্ব প্রতিবেদক :

যশোর কোতয়ালী মডেল থানাধীন ডালমিল চাঁচড়ায় জনৈক এ্যাড. এসএম নাসির আলম এর ভাড়া বাসা থেকে ইং ১৮ এপ্রিল ২০২৩ তারিখে ঈদের ছুটিতে গ্রামের মেহেরপুর জেলার আমঝুপিতে বেড়াতে যায়।

ঈদের পরে ইং ২৪ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় ভাড়া বাসায় ফিরে দেখতে পায়, ঘরের জিনিসপত্র এলোমেলো, রান্নাঘরের এডযাষ্ট ফ্যান ভাঙ্গা, আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা ও

৭০০ মার্কিন ডলারসহ মোট ৫,৯৮,৬১২/- টাকা অজ্ঞাতনামা চোর/চোররা চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে এ্যাড, নাসির আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৪ তাং-০১/০৫/২০২৩ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির এলআইসি টিম।

এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শিতায় চোর চক্রকে সনাক্ত করে এসআই শফি আহমেদ রিয়ের এর নেতৃত্বে একটি চৌকশ টিম ইং ০৪ মে তারিখ বিকালে সোনালী ব্যাংকের সামনে ডলার এক্সচেইঞ্জ করতে আসলে চোর চক্রের

০২ সদস্যকে আটক করে ০৭টি ১০০ মার্কিন ডলার জব্দ করেন। পরে তাদের তথ্য মতে কুখ্যাত সিধেঁল চোর স্প্রাইডারম্যান খ্যাত বাপ্পি মোল্লাকে আটক করে তার দখল নগদ টাকা ও স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত ইশারত ও তানভীরদের বাসা থেকে চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ পিসি/পিআর যাচাইয়ে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ সিধেঁল চোর চক্রের সদস্য। তারা যশোর শহর ও শহরতলীর বিভিন্ন বাসার এডযাষ্ট ফ্যান ভেঙ্গে রাতের আধারে গৃহে প্রবেশ করে চুরি সংঘটন করে। গ্রেফতারকৃত কুখ্যাত চোর বাপ্পি মোল্লার বিরুদ্ধে ০৭টি সিধেল চুরি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:মতে ১. বাপ্পি মোল্লা (২৩), পিতা-মৃত বাবু মোল্লা,মাতা-পলি বেগম, সাং-বেজপাড়া সাদেক দারোগার মোড়,

২. জহিরুল ইসলাম তানভীর (২৫), পিতা- তরিকুল ইসলাম, মাতা- জেসমিন সুলতানা সাং- চাচড়া রায়পাড়া আঞ্চলিক প্রানী সম্পদ গবেষণা কেন্দ্রের সামনে৩. ইশারত সরদার (২৫), পিতা- খোকন সরদার, মাতা- তছিরণ বেগম, সাং- বেজপাড়া আকবরের মোড়, সর্ব থানা কোতোয়ালি জেলা যশোর।

উদ্ধারকৃত মালামাল হলো ১. ২ জোড়া স্বর্নের ক্রিস্টাল পাথরযুক্ত কানের দুল। ১৩ আনা ১ রতি ৭ পয়েন্ট।

২. ১টি স্বর্নের চেইন ৪ আনা ১ পয়েন্ট। ৩. ১ টি স্বর্নের আংটি। ২ আনা ৪ পয়েন্ট।৪. ১ টি ক্রীস্টাল পাথরযুক্ত স্বর্নের লকেট।

৬ আনা ২ রতি।৫. নগদ ৪০০০০/- টাকা।৬. ৭০০ মার্কিন ডলার।৭. ১ জোড়া ক্রিস্টাল পাথরযুক্ত ইমিটেশন চুড়ি।৮. ১ টি পাওয়ার ব্যাংক।৯. ১ টি সেলাই রেঞ্জ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews