স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়ায় হযরত আলী (৪০) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২রা মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খাজুরা-বাঘারপাড়া সড়কের রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বটতলা স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি তাঁর মোবাইল, মানিব্যাগ সহ কোম্পানির আদায়ের প্রায় দেড় লাখের বেশি টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।
ভুক্তভোগী হযরত আলী যশোর শার্শা উপজেলার পাটবাড়ি গ্রামের মান্নান শেখের ছেলে। তিনি নাভানা গ্রুপের ওষুধ কোম্পানিতে বাঘারপাড়া রিপ্রেসেন্টিভ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশর্^বর্তী একটি বাসায় ভাড়া থাকেন।
ঘটনাসূত্রে জানা যায়, রায়পুর গ্রামের রফিকুল ইসলাম ও মেহেদী হাসান নামের দুই যুবক ওই সময় বাঘারপাড়া থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছালে সড়কের পাশে হযরত আলীর গলায় কলা গাছের বাসনা পেচাঁনো অচেতন অবস্থায় দেখতে পান।
এসময় তারা দু’জনে ঘটনাস্থল থেকে একটু দুরে শালবরহাট মোড়ে এসে উপস্থিত স্থানীয় লোকজনকে জানালে তারা তাঁকে (হযরত আলী) উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সুরহতল করেন।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, “মেহেদী ও আমি বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দেখি রাস্তার পাশে একটা মোটরসাইকেল পড়ে আছে।
আশেপাশে তাকালে দেখি গাড়ির পাশে একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে ও গলায় কলা গাছের বাসনা পেচাঁনো। আশেপাশে ফাকা, কোন লোকজন না থাকায় শালবরহাট মোড়ে গিয়ে স্থানীয়দের জানিয়ে তাদের সহযোগিতায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসি।”
ভুক্তভোগীর স্ত্রী শিলা পারভীন জানান, এপ্রিল মাসের শেষ, তাই তিনি কোম্পানির টাকা আদায়ের জন্য বাসা থেকে যান। পরে রাতে তাঁর সহকর্মীরা জানান তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

তাঁর সহকর্মী লালটু হোসেন ও মোশারেফ হোসেন জানান, তাঁকে যারা হাসপাতালে নিয়ে এসেছেন তাঁরা হাসপাতাল মোড়ের ওষুধের দোকানে ওষুধ নিতে আসলে দোকনিরা তাদের কাছে ঘটনা শুনে হাসপাতালে গিয়ে চিনতে পেরে আমাদের মুঠোফোনে জানালে আমরা হাসপাতালে গিয়ে তাঁর সহধর্মীনিকে জানায়।
সহকর্মীরাও জানান, এপ্রিল মাসের শেষ, তাই তিনি গত মাসের কোম্পানির টাকা আদায়ের জন্য যান।
কর্তব্যরত চিকিৎসক খাদেমুল এহসান জানান, তাঁকে হঠাৎ পেছন থেকে আক্রমণ করায় এবং গলায় ফাঁস দেওয়ায় অনেকটা আতংকে আছেন। যেকারণে তিনি ভালো ভাবে কথা বলতে পারছেন না। তবে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অনেকটা উন্নত।
বাঘারপাড়া থানার তদন্ত ওসি মকবুল হোসেন বলেন, উদ্ধারকারীরা থানায় জানালে আমরা হাসপাতালে যায়।
সেখান থেকে ভুক্তভোগীর সাথে কথা বলে জানতে পারি তিনি নাভানা ফার্মাসিটিক্যাল গ্রুপে বাঘারপাড়ায় কর্মরত আছেন। মঙ্গলবার কোম্পানির টাকার আদায় করে বাসায় ফেরার সময় ঘটনাস্থলে এসে মোটরসাইকেল রেখে প্রসাব করতে বসেন।

এসময় দূর্বৃত্তরা তাঁর কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ কোম্পানির টাকা ভর্তি ব্যাগ নিয়ে গলায় কলার শুকনো পাতার বাসনা দিয়ে ফাঁস দিয়ে ফেলে রেখে চলে যায়।
তিনি আরো জানান, ভুক্তভোগীর দাবি ছিনতাই হওয়া ব্যাগে কোম্পানির আদায়ের প্রায় দেড় লাখের বেশি টাকা ছিলো। মোটরসাইকেলটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ বিষয়ে ভুক্তভোগী এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে থানা কর্তৃক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply