যশোর প্রতিনিধি :
বুধবার ০৩ মে যশোরের৷ ডিবি এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল আলমগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী

মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০২/০৫/২৩ খ্রিঃ তারিখ ৬.১৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন বিমান অফিস মোড় হতে আরবপুর গামী আরবপুর মোড় সংলগ্ন “লিটন ইলেকট্রিক এন্ড রেফ্রিজারেশন” এর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী
(১) দেলোয়ার জাহান ঝন্টু (৪৫), পিতামৃত- মফিজ মিয়া, সাং- বালিয়া ভেকুটিয়া, (২) আমিনুল ইসলাম লিটন (৪২), পিতামৃত- মতিয়ার রহমান, সাং- খড়কী, (৩) সাকিব হাসান (১৯), পিতা- আনোয়ার মিয়া,
সাং- ডাকাতিয়া, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোরদের ২০ (বিশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৬০,০০০/= (ষাট হাজার) টাকা।এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply