1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী, শাশুড়ী ও নোন্দাইয়ের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামী, শাশুড়ী ও নোন্দাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

যশোরে যৌতুকের দাবিতে নির্যাতন ও স্ত্রী, সন্তানের অধিকার ফিরে পেতে যশোর আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী গৃহবধূ (২০)। গত ২৭ এপ্রিল যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে এ মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

গৃহবধূ যশোর শহরতলীর বাহাদুরপুর এলাকার বাসিন্দা। এবং আসামিরা হলেন ভুক্তভোগী গৃহবধুর স্বামী যশোর শহরের জেল রোড লেবুতলা এলাকার মৃত আনছার আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০), গৃহবধূর শাশুড়ী আঞ্জুমান আরা (৫০) ও গৃহবধূর নোন্দাই বাদশা (৪০)।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর সাথে ২০২১ সালের ২৭ মার্চ ইসলামি শরিয়ত মোতাবেক এক লাখ টাকা দেনমোহর কাবিনমূলে বাদী আরিফুল ইসলামের সাথে বিয়ে হয়।

বিবাহের পর আরিফুল এবং ওই গৃহবধূ আরিফুলের বাড়িতে ঘর সংসার করতে থাকে। বিবাহের সময় ওই গৃহবধূর বাবার বাড়ি হতে হাতে, কানে, গলায় ও স্বামী আরিফুলকে আংটিসহ স্বর্ণালংকার প্রদান করে।

ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী আরিফুল ঘর-সংসার করাকালীন সময়ে গৃহবধূর শাশুড়ী ও নন্দাইয়ের প্ররোচনায় আরিফুল গৃহবধূর কাছে দুই লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করে। যৌতুকের টাকা না পেয়ে ওই গৃহবধূর উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে আরিফুল ওই গৃহবধূকে মারপিট করে অন্তঃসত্ত্বা অবস্থায় গত ২২ সালের ৫ জুলাই বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। ওই গৃহবধূ বাবার বাড়িতে নির্যাতনের বিষয়টি অবগত করে। এরই মধ্যে চলতি বছরের ১৭ এপ্রিল বাবার বাড়িতে একটি পুত্র সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

পারিবারিক কলহের আপোষ মিমাংসার উদ্দেশ্যে গৃহবধূর বাবার বাড়ি হতে সংবাদ দিয়ে গৃহবধুর শশুর বাড়ির লোকজনের সাথে চলতি বছরের ২১ এপ্রিল বাবার বাড়িতেই একটি সালিসি বৈঠক হয়। সালিসিতে যৌতুকের দাবি না করে গৃহবধূকে গ্রহন করার অনুরোধ করলে স্বামী আরিফুল তা অস্বীকার করেন।

এ সময় তিনি যৌতুকের টাকা না পেলে ওই গৃহবধূকে তালাক দিয়ে অন্যত্র বেশি যৌতুকের বিনিময়ে বিয়ে করার হুমকি দিয়ে সালিসি বৈঠক থেকে চলে যান।

এদিকে গৃহবধূর শাশুড়ী আঞ্জুমান আরা ও নন্দাই বাদশা আর্থিক সুবিধা পেতে স্বামী আরিফুলকে যৌতুক গ্রহনে নানাভাবে প্ররোচনা দিয়ে ওই গৃহবধূকে নির্যাতন করাতেন বলেও মামলায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

সবশেষে যৌতুকের দাবি প্রত্যাহার এবং ক্ষতিপূরন দুই লাখ টাকা এবং শিশু সন্তানের সুরক্ষা, বাসস্থান এবং স্ত্রীর মর্যাদা অধিকার দাবি করে মামলা দায়ের করতে বাধ্য হন ওই ভুক্তভোগী গৃহবধূ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews