যশোর প্রতিনিধি :
সোমবার ০১ মে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস সঙ্গীয় এএসআই (নিঃ) ৬৪৭ মোঃ শফিউর রহমান জুয়েল, এএসআই (নিঃ)৩৭২ মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম
যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ৫:৪৫ টায় শার্শা থানাধীন শার্শা সাকিনস্থ যশোর বেনাপোল হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন জনৈক রয়েল এর নব-নির্মিত তিনতলা বিল্ডিং এর সামনে ফাঁকা জায়গা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী
(১) আব্বাস আলী @ বাবু(৩০), পিতা- ইলিয়াস কাঞ্চন, সাং- নামাজ গ্রাম পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১.৫ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৪৫,০০০/= (পয়তাল্লিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply