কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজের উদ্যোগে ৩০এপ্রিল সন্ধ্যায় তার নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা শ্রীকান্ত , টিপু, তুরান, আব্দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

সংগ্রহ
Leave a Reply