1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন কলেজছাত্র

  • সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে লাশ হয়েছেন ইলিয়াস হোসেন (১৯) নামে এক কলেজছাত্র। তার মৃত্যু ঘিরে ধুম্রজাল তৈরি হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আয়নাল হক দফাদারের বাড়ির জানালার পাশ থেকে ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়।
অভিযুক্ত তরুণীর পরিবারের দাবি, ইলিয়াস আত্মহত্যা করেছে। তবে সেই দাবি মানতে নারাজ ইলিয়াসের পরিবার। তাদের দাবি, ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন একই গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার পাশাপোল আমজামতলা কলেজের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, ঝিকরগাছা উপজেলার একটি মেয়ের সঙ্গে প্রতিবেশী ফারুক হোসেনের ছেলে ইলিয়াস হোসেনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুইজনের তিন বছরের প্রেমের সম্পর্কের বিষয়টি এলাকার অনেকেই জানতেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ইলিয়াস হোসেন। ঘরের জানালা দিয়ে তারা দুজন কথা বলছিলেন। একপর্যায়ে ইলিয়াস পড়ে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত তরুণীর দাবি, ইলিয়াস রাতে তার সঙ্গে কথা বলতে এসেছিল। তাকে সাফ জানিয়ে দেওয়া হয় তার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয়। তাকে বাড়িতে চলে যেতে বলা হয়। একপর্যায়ে ইলিয়াস জানালা দিয়ে হাত ভেতরে দিয়ে তার ওড়না কেড়ে নেয়। সেই ওড়না পেঁচিয়ে বাইরে থেকে জানালায় গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পেরে সে ওড়না কেটে দেয়। ইলিয়াস নিচে পড়ে যায়। এরপর তাদের এক বন্ধুকে ফোন করে খবর দেওয়া হয়। এরপর লোকজন এসে ইলিয়াসের লাশ উদ্ধার করেন।

নিহতের বন্ধু ইয়াসিন বলেন, ওই মেয়ে আমাকে ফোন করে। ফোনে খবর পেয়ে এসে দেখি লাশের পাশে প্রেমিকা কাঁদছে। আমি ইলিয়াসের পালস চেক করে দেখি চলছে না। এরপর ইলিয়াস ভাইয়ের আম্মুকে খবর দিই। তারা দৌড়ে এসে দেখে লাশ পড়ে আছে। ঘটনাস্থলে দড়ি বা অন্য কিছু দেখিনি।
স্থানীয় গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, শুনেছি ওই ছেলের সঙ্গে মেয়েটির তিন বছর প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কটা পরিবার থেকে মেনে নেয়নি। শনিবার দিবাগত রাতে মেয়েটি ওই ছেলেকে ফোনে ডেকেছিল। সেখানে যাওয়ার পর তার লাশ উদ্ধার হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা সেটি পরিস্কার নয়। সুষ্ঠু তদন্তে ঘটনাটির রহস্য উদ্ঘাটন হোক। দোষী হলে তাদের শাস্তি হোক। আর নির্দোষ হলে কেউ যেন হয়রানির শিকার না হয়।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও জিজ্ঞাসাবাদ শেষ হলে ছেলেটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংগ্রহ সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews