হত্যা, দস্যুতা, ছিনতাই, চুরি ও একাধিক মাদক মামলার আসামি রাশেদকে চোরাই মালামাল, ফেন্সিডিল, মাদক সেবনের উপাদান ও চুরির কাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে যশোর পুলিশ।
পুশিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল রাতে যশোরের উপশহরস্থ জি-ব্লকে অবস্থিত “আর্ট ফোর্ট ফ্যাশন” নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে রাশেদ। চুরির সিসিটিভি ফুটেছে চোরকে সনাক্ত করে কোতয়ালী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির মালিক।
পুলিশ অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল, ১টি টোলসেন বোল্ট কাটার, ১টি সেলাই রেঞ্জ, ১টি লোহার হাতুড়ি, ১টি কাটিং প্লাস, ১টি লোহার কাটার, ২টি পাঞ্জাবী, ৩৫ গজ এ্যাম্বুটারী করা থান কাপড় ও ১টি প্লাস্টিকের বাজারের ব্যাগ জব্দসহ আসামীকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, এর আগেও ধৃত আসামী রাশেদের নামে খুন, দস্যুতা এবং মাদক সহ ৩ টি মামলা রয়েছে।

Leave a Reply