নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা
যশোর প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ পাঁচ জনের নামে মামলা ।
আজ ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোরের একটি আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) বাদী হয়ে ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিতে হস্তান্তর করেছেন। এই মামলায় আসামি করা হয়েছে, প্রধান ডাঃ জামিউল হাসান সেতু (প্রতিষ্ঠানের মালিক) (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান কে ।
যশোরের সিভিল সার্জনের একটি টিম গত ১২ই এপ্রিল বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় উক্ত প্রতিষ্ঠান আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে আদালত ওই ক্লিনিকটি সিলগালা করেন ।
সেই সংবাদ টিভি চ্যানেল,
পত্রিকায় ও অনলাইনে প্রকাশিত হলে , সম্মানের হানি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন পাঁচ জন সাংবাদিকদের নামে মনগড়া মিথ্যা মামলা করেন।
বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন অতিবাহিত হলেও আজ ২৫এপ্রিল মঙ্গলবার সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে এশিয়ান টিভির প্রতিনিধি নাসিম রেজা আবার পাল্টা ওই প্রতিষ্ঠানের মালিক সহ ৫জনকে আসামি করে যশোরের আদালতে পাল্টা মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয়েছে
১২ এপ্রিলের ওই ঘটনায় ক্লিনিকের মালিকের উস্কানিতে ক্লিনিকের সামনে আতর্কিকত ভাবে সাংবাদিকদের উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
হামলা কারিরা চলে যাওয়ার সময় খুন,গুম হত্যার হুমকি প্রদান করে ।
এবিষয়ে ডাক্তার সেতুর সাথে কথা হলে তিনি জানান এমন কোন ঘটনাই সেদিন ঘটেনি, তাছাড়া আমার এখানে সিসি ক্যামেরায় শুরু থেকে আজকের দিন পর্যন্ত সব ভিডিও ফুটেজ আছে,
বিজ্ঞ ব্যক্তি যারা আছে তিনারা দেখেযাক অহেতুক আমাকে হয়রানি করার জন্য ওইসব সাংবাদিকরা মনগড়া নাটক সাজিয়ে আমার সম্মান নষ্ট করার জন্য এই মামলা করেছেন।
আমার সেদিন একটু ত্রুটির জন্য প্রতিষ্ঠানে সিলগালা করেছিলেন পরে সব কিছু ঠিক করে নিয়েওয়ার পর আবার কতৃপক্ষ আমার প্রতিষ্ঠান খুলে দিয়েছেন।
পরবর্তীতে নিজেকে রক্ষা করতে ক্লিনিক মালিক গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহিন মনগড়া মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে।

ওই মামলাটি আদালত সি আই ডিতে হস্তান্ত্র করেছেন । উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এ্শিয়ান টেলিভিশনের যশোর জেলা উত্তরাঞ্চল প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন।
এই ঘটনায় বাদী নাসিম সহকর্মী সাংবাদিকদের জানান রোজা ও ঈদে আদালত ছুটি থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে যে কারনে আজ ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে,
সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।
উক্ত মামলাটি আদালত আমলে নিয়ে যশোর সিআইডিতে হস্তান্তর করেছেন। সাংবাদিকদের করা মামলার আসামিরা হলেন,
(১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।

Leave a Reply