1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কায় নানাবিধ সংকটের কারণে এশিয়া কাপ সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা ছিল শ্রীলঙ্কায় ভেন্যু নিয়েও। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে হলেও পরিবর্তন এসেছে টুর্নামেন্টের ভেন্যুতে। শ্রীলঙ্কা থেকে সরে এশিয়া কাপের আসর চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপের আসর মাঠে গড়াচ্ছে আগামী ২৭ আগস্ট এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

এশিয়া কাপ ২০২২ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজ মঙ্গলবার (০২ আগস্ট ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।

১৫তম এশিয়াক কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। পরের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ভারত ও পাকিস্তান।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল।

কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। এই চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যুক্ত হবে মূল পর্বে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সবশেষ আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারের আসরও হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় সাহা টুইটে জানিয়েছেন, ‘ অবশেষে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান আধিপত্যের লড়াই। যা শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’

সুত্র   সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews