যশোরের বেনাপোল রেল স্টেশনে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর অভিযানে আবারো ৯ বোতল বিদেশী মদ, ৭৩২ কৌটা ভারতীয় জর্দ্দা ও প্রসাধণী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বেনাপোল রেলস্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও ভারতীয় মালামাল জব্দ করা হয়।
যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারত ও বাংলাদেশ চোরাকারবারী সিন্ডিকেট আন্তর্জাতিক এই ট্রেনটি দখল করে নিয়েছে। ট্রেনটি দখল নিয়ে প্রতিদিন ট্রেন বোঝায় করে চোরাকারবারীরা ভারতীয় মালামাল রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করছে। এসব পণ্যের ভিতরে আবার কৌশলে আসছে মাদকদ্রব্য।


বিষয়টি স্থানীয় জনগণ এবং যাত্রীদের অভিযোগে, র্যাব-৬, যশোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করি এবং বন্ধন এক্সপ্রেস ট্রেনটিতে দফায় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকসহ ভারতের মালামাল জব্দ করা হয়। পরে অজ্ঞাত নামে মামলা দিয়ে মালামাল গুলো বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মালামাল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া।

অনলাইন ডেস্ক
Leave a Reply