বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে সেমাই, চিনি, কিসমিস, বাদাম, গুড়া দুধসহ খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে যশোর সদরের ইছালী ইউনিয়নের এনায়েতপুর ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইছালী ইউনিয়ন শাখা, ইসলামী ছাত্র, যুব আন্দোলন ও এর সহযোগী সংগঠন আয়োজন করে।
আলহাজ্ব আব্দুল কাদের সভাপতিত্বে আরো উপস্থিত থেকে দ্রব্য সামগ্রী বিতরণ করেন ইছালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইসলামী আন্দোলনের ইছালী ইউনিয়ন সাধারণ সম্পাদক কারী সাবেদ আলী,
রাহেলাপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা কেরামত আলী, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান ও হাফেজ আবু জাফর, মাওলানা ইফতেখার তারিখ রাসেল সহ বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলনের ইছালী ইউনিয়ন শাখা সূত্রে জানিয়েছেন, তারা প্রাথমিক পর্যায়ে ২০০ জনকে খাদ্যসামগ্রী বিতরণের আওতায় এনেছেন। ভবিষ্যতে তাদের জনকল্যাণমূলক আরো কাজ করার পরিকল্পনা রয়েছেন বলে জানান সূত্রটি।

Leave a Reply