যশোর প্রতিনিধি :
বৃহস্পতিবার (২০ এপ্রিল যশোরের ডিবি এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায়
অভিযান পরিচালনা করিয়া একই তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট সাকিনস্থ যশোর টু খুলনা মহাসড়ক সংলগ্ন ভোজগাতী রেস্তোরাঁ এর বিপরীত পাশে
আশরাফ মটরগ্যারেজে ওয়ার্কসপ এর সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) সজিব (২৪), পিতা- সাইফুল ইসলাম, সাং- পোস্ট অফিসপাড়া, (২) জাকির হাসান তুষার (৩২), পিতা- নাসির উদ্দিন,
সাং- কাবিলপুর, উভয়থানা- চৌগাছা, (৩) জাহাঙ্গীর আলম (২৩), পিতা- মোফাজ্জল হোসেন, সাং- জামালপুর, থানা- ঝিকরগাছা, সর্বজেলা- যশোরদের ১২২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,৬৬,০০০/= (তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকা।এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply