স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডলের অসুস্থ মাকে দেখতে গেছেন দলের জেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. বিপুল ফারাজী।
বুধবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার গাইদঘাট এলাকায় তার বাড়িতে যান তিনি। এ সময় শয্যাশায়ী সালেহা বেগমের (৯৫) শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন বিপুল ফারাজী।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, দোহাকুলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান,
সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম লাদেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শেখ পলাশ, ছাত্রলীগ নেতা সাদ খান, তামীম হোসেন প্রমুখ।

এর আগে বিকেলে একই ইউনিয়নের তেলীধান্যপুড়া হাফেজিয়া মাদরাসা, পাঠান পাইকপাড়া দারুস সুন্নাহ এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা, প্রেমচারা পূর্বপাড়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা, কেশবপুর কাদেরিয়া দরবার শরীফ হাফেজিয়া মাদরাসা,
পার্বতীপুর এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা সহ ১০টি মাদরাসা এবং বিভিন্ন মসজিদে ইফতার বিতরণ করেন যশোর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. বিপুল ফারাজী। এ সময় কোমলমতি এতিম শিশুদের বুকে জড়িয়ে ধরেন এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি।

এদিকে, খাজুরা বাজারতলির তেলীধান্যপুড়া এলাকার সদ্য প্রয়াত দলিল লেখক আসলাম হোসেন বাসুর রুহের মাগফিরাত কামনায় ইফতার পূর্ববর্তী পারিবারিক দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিপুল ফারাজী।
অনুষ্ঠানে উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply