যশোর প্রতিনিধি :
বুধবার ১৯ এপ্রিল যশোরের ডিবি এসআই রাজেশ কুমার দাস, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ২টা :১৫ ,মিনিটে
কোতয়ালী মডেল থানাধীন ০৯নং আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা ০৫নং ওয়ার্ডের জনৈক ইব্রাহিম সরদারের বাড়ী রেশমী ভিলার সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) বাবলু রহমান (৪৬),
পিতামৃত- রমজান আলী, সাং- লেবুতলা, থানা- মহেষপুর, জেলা- ঝিনাইদহ, (২) মকসেদুর রহমান রাসেল (৪৫), পিতামৃত- আঃ রহমান, সাং- বামনপাড়া রোড কারবাল,
থানা- কোতয়ালী, জেলা-যশোরদের ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply