1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পবিত্র লাইলাতুল কদর পালিত

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পালিত হয়েছে। হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম করে আল­াহ তায়ালা লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন। গত রাতেই খতমে তারাবি শেষ হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআনকে কেন্দ্র করে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিগত দিনের সকল প্রকার গুণাহখাতা মাফ করোনা মহামারি থেকে মুক্তি এবং আল­াহর নৈকট্য লাভের আশায় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাতে মুসল­ীদের মাঝে কান্নাররোল পড়ে যায়। মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। মুসলিম স¤প্রদায়ের কাছে সওয়াব হাসিল ও গুণাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়।

লাইলাতুল কদরের পুণ্যময় রজনীতে মসজিদে প্রচুর মুসল­ীর সমাগম ঘটে। উদ্দেশ্য একটাই ইবাদতের মাধ্যমে এই রাতকে জাগিয়ে রাখা। মসজিদের পাশাপাশি বাসা-বাড়িতেও প্রস্তুতি ছিল কদরের রাতকে সফল করার। এ উপলক্ষে গতকাল রাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, বেশি বেশি নফল নামাজ, জিকির-তাসবিহ এবং চোখের পানি ঝরিয়ে ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন রাতটি। অনেকে কবরস্থানে গিয়ে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে দোয়ায় অংশ নেন। মসজিদের পেশ ইমাম ও খতিবরা লাইলাতুল কদরের ফজিলত সর্ম্পকেও গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। মুসলিম জনগোষ্ঠী ফজরের নামাজের পর সৃষ্টিকর্তার নৈকট্য লাভ এবং করোনা মহামারি থেকে মুক্তির লক্ষে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি সমৃদ্ধি কামনা করে আল­াহর দরবারে দোয়া করেন।
পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয় এই রাতে এবং ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ করা হয় এই রাতে। তাই শবে কদরের রাতটিতে ধর্মপ্রাণ মুসলমানরা আল­াহপাকের ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় অতিবাহিত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews