1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদ যাত্রা শুরু : পাঁচ দিনে বাড়ি ফিরবে ছয় কোটি মানুষ

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ঈদে ঢাকা ছাড়তে পারে প্রায় এক কোটি মানুষ। দেশের বাকি বিভাগীয় শহরগুলোতে কর্মজীবী ও শিক্ষার্থী রয়েছে অন্তত ২০ লাখ। তারাও ঈদে নিজ নিজ এলাকায় ফিরবে। এর বাইরে কাছে-দূরে তথা এক জেলা থেকে অন্য জেলায়, জেলা-উপজেলা শহর থেকে গ্রামে বা দূরের শহরে যাতায়াত করবে আরো প্রায় পাঁচ কোটি মানুষ। সব মিলিয়ে এবারের ঈদ ঘিরে পাঁচ দিনে প্রায় ছয় কোটি মানুষ নানা গন্তব্য থেকে ঘরমুখো হবে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, ১৬ থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ঈদ বাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিবহন প্রায় ৯০ কোটি ট্রিপে যাত্রী পরিবহন করবে। এর মধ্যে রিকশাও যুক্ত আছে।

ঢাকা থেকে গতকাল সোমবার ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে। তবে যাত্রী চলাচলের মূল চাপ আগামী বুধবার থেকে শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর হিসাব অনুযায়ী, বাসে ৪০ লাখ, লঞ্চে ২৭ লাখ, ট্রেনে ১০ লাখ, ভাড়া করা ও নিজস্ব মোটরসাইকেল, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়িতে ৩০ লাখ এবং বিমানে অন্তত ৩০ হাজার মানুষ ঢাকা ছাড়বে। আর ঈদের আগের দিন বা ঈদের দিন ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যান, পিকআপ ও ট্রাকে করেও মানুষ ঘরে ফিরবে।

চট্টগ্রাম শহরে কর্মরত সাত লাখ মানুষ বিভিন্ন জেলায় ঈদ করতে যাবে। এর মধ্যে ট্রেনে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চট্টগ্রাম ছাড়বে। সেই হিসাবে পাঁচ দিনে এক লাখ মানুষ ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাবে। সঙ্গে যুক্ত হবে বাস, লঞ্চসহ অন্যান্য যানবাহন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল কালের কণ্ঠকে জানান, আগামীকাল (আজ) মঙ্গলবার থেকে বাসে কোনো সিট খালি নেই। এবার ঈদে সড়কপথে চার থেকে পাঁচ লাখ মানুষ বাড়ি যেতে পারে।

একইভাবে রাজশাহী শহর ছাড়বে প্রায় চার লাখ মানুষ। যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন প্রায় ৭০ হাজার। বাকি তিন লাখ ৩০ হাজার মানুষ রাজশাহীর অস্থায়ী বাসিন্দা। শিক্ষার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার রফিকুল আলম বলেন, এই শহরে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে। সব মিলিয়ে প্রায় ৩০ শতাংশ মানুষ শহর ছাড়বে। এখানকার মানুষও যাবে বাস, ট্রেন ও বিমানে। এরই মধ্যে অনেকে রাজশাহী ছাড়তে শুরু করেছে।

সিলেটের পরিবহন মালিক সমিতি সূত্র বলেছে, ঈদের পাঁচ দিন নিয়মিত তিন হাজার বাসে যাত্রী পরিবহন হবে। প্রতি বাসে গড়ে ৪০ জন যাত্রী হলেও দিনে এক লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করা হবে। তাতে পাঁচ দিনে ছয় লাখ মানুষ শুধু বাসেই সিলেট ছাড়বে।

ট্রেনও সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার অন্যতম মাধ্যম। এখানকার মানুষ বিভাগের ভেতরে যাতায়াতেও ট্রেন ব্যবহারে অভ্যস্ত। আর আছে ভাড়া ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রচলন।

ময়মনসিংহ মহানগর ছাড়বে অন্তত ৫০ হাজার মানুষ। এদের বড় অংশই কর্মজীবী ও শিক্ষার্থী। জেলা ও আশপাশের প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই শহরে থেকে লেখাপড়া করেন।

জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, ময়মনসিংহ নগরীতে বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অস্থায়ীভাবে বসবাস করেন। তাঁরা সবাই ঈদের ছুটিতে বাড়ি যাবেন। শেরপুর ও নেত্রকোনা জেলার লোক এখানে বেশি। আর বিভাগীয় শহর হওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে চাকরি করে। ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা যারা নগরীতে বসবাস করে তারাও ঈদে বাড়িতে যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews