1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেতন-ভাতাসহ ভুয়া নিয়োগ গেজেটের বিষয়ে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, জনসাধারণের অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্থ উপার্জনের লক্ষ্যে এমন গেজেট প্রকাশ করা হচ্ছে। এ ধরনের অসাধু ব্যক্তিদের বিষয়ে জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অধিশাখার নামে দপ্তরী কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত প্রকাশিত ভুয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকাশিত গেজেটটি ভুয়া এবং এতে মাঠ পর্যায়ে সর্বমহলে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী গুরুতর অপরাধ। প্রকৃতপক্ষে এ মন্ত্রণালয়ে আইন অধিশাখা নামে কোনো অধিশাখা নেই। এ ছাড়া উক্ত ভুয়া গেজেটে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে সে নামে এ মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তা কর্মরত নেই।

এতে আরো বলা হয়, আরো লক্ষ্য করা যাচ্ছে দপ্তরী কাম প্রহরী পদে ভুয়া বিজ্ঞপ্তি, নীতিমালা সংশোধন সংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপন ও ভুয়া গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি-সহজ সরল জনসাধারণের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধু উপায়ে অর্থ উপার্জনের পায়তারা করছে। যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এসব প্রতারণা ও প্রতারক চক্র হতে সাবধান থাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

এ সকল অসাধু ব্যক্তি বা ব্যক্তিবর্গের সন্ধান জানা থাকলে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা বা সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সর্বসাধারণকে ভবিষ্যতে দপ্তরী কাম প্রহরী পদে নীতিমালা প্রণয়ন/সংশোধনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যে কোন তথ্যাদি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হতে যাচাই করার জন্যও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews