স্টাফ রিপোটার :সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাঘারপাড়া,অভয়নগর ও বসুন্দিয়া মুক্তিযোদ্ধারা।
জাতির পিতার সমাধি সৌধের বেদিতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব সন্তোষ কুমার অধিকারীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জনক ও ৭৫ এর ১৫ আগষ্টে নিহত শহীদদের রূহের মাগফিরাত করেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাধারণ সম্পাদক , বাংলাদেশ আওয়ামী লীগ, বাঘারপাড়া উপজেলা শাখা, আঃ রউফ মোল্লা, ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বাঘারপাড়া, মোঃ মোতালেব তরফদার, চেয়ারম্যান, দোহাকুলা ইউনিয়ন পরিষদ, বাঘারপাড়া ও অন্যান্য নেতৃবৃন্দ। ।

Leave a Reply