1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অজ্ঞানপার্টির সদস্য চক্রের ২ সদস্য গ্রেফতার, মাগুরা থেকে ২টি চোরাই ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

যশোরে অজ্ঞানপার্টির সদস্য চক্রের ২ সদস্য গ্রেফতার, মাগুরা থেকে ২টি চোরাই ইজিবাইক ও ১টি মোটরসাইকেল উদ্ধার

যশোর প্রতিনিধি :

গত ২১/০৩/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় জনৈক তুষার আহমেদ জীবন নামের একজন ইজিবাইক ড্রাইভারকে অজ্ঞাত ব্যক্তি থানা মোড় থেকে ভাড়া করে মনিহারে নিয়ে যায়।

পরে আরএন রোডে একটি দোকান থেকে বিস্কুট ক্রয় করে বিস্কুটের সাথে চেতনা নাশক মিশিয়ে খাইয়ে অচেতন করে খালদার রোডে ফেলে দিয়ে ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

(খ) গত ০২/০২/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় জনৈক জাকির হোসেন নামের একজন ইজিবাইক ড্রাইভারকে অজ্ঞাত ব্যক্তি চাচড়া বাজারে জনতা ব্যাংকের সামনে নিয়ে সুমনের চা দোকান থেকে চা এর সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে অচেতন করে জনতা ব্যাংকের পাশে খালি জায়গায় ড্রাইভারকে ফেলে রেখে ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

ঘটনা দুইটি সংক্রান্তে পৃথক অভিযোগ প্রাপ্ত হয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নেমে ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পযালোচনা করে

অজ্ঞাত ব্যক্তির ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে গোপন তথ্যের ভিত্তিতে সনাক্ত পূর্বক এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই শফি আহম্মেদ রিয়েল, এএসআই রঞ্জন কুমার সাহাদের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং

১৭/০৪/২০২৩ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় মাইক পট্টি থেকে সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত ব্যক্তিকে সনাক্ত পূর্বক গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতে উপরোক্ত ঘটনাস্থল পরিদর্শন করে

এবং যশোরের পূর্ব বারান্দিপাড়া ও মাগুরা মুহম্মদপুর থানাধীন আড়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ক্রেতা মোঃ নজরুল ইসলাম খানকে গ্রেফতার করে উপরোল্লিখিত ০২টি পৃথক ঘটনার ০২টি ইজিবাইক উদ্ধার করা হয়।

সে সময় মোঃ নজরুল ইসলাম খানের হেফাজত থেকে আরো ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেল জব্দ করে মোটরসাইকেল এর ইঞ্জীন,চেসিস নাম্বারের তথ্য মতে জানা যায়.

গাড়িটি ২৮/০৯/২০২১ তারিখে যশোরের সিতারামপুর তারা মসজিদের সামনে থেকে মাগরিবের নামাজরত মুসল্লী শওকত এর মোটরসাইকেলটি চুরি হওয়া মোটরসাইকেল।

পৃথক ০৩(তিন)টি ঘটনা সংক্রান্তে পৃথক ০৩ জন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে পৃথক পৃথক মামলা রুজু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ, ধৃত অজ্ঞানপার্টির সদস্য আলী রেজা রাজু এর পিসি/পিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ০৮টি অজ্ঞানসহ চুরি মামলা রয়েছে।

পেশাদার আন্তঃজেলা অজ্ঞানপার্টির সদস্য বলে জানা যায়। যশোর জেলাসহ আশ পাশ জেলায় খাদ্যদ্রব্যের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে ইজিবাইক ড্রাইভারসহ বিভিন্ন ব্যক্তিকে খাইয়ে অচেতন করে ইজিবাইক,

মোটরসাইকেলসহ নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র চুরি করার তথ্য প্রমান পাওয়া যাইতেছে। চেতনা নাশক প্রয়োগের ফলে কোন কোন ব্যক্তি মৃত্যুবরণও করে থাকে মর্মে প্রতীয়মান হয়।

অজ্ঞানপার্টির মুল হোতাঃ আলী রেজা রাজু ওরফে জামাল এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ ০৪টি স্ত্রী, যশোরে বারান্দিপাড়ায়

১ বাসা, পুলেরহাটে ২টি বাসা ও ঝিকরগাছার লক্ষীপুরে ১টি বাসা। তার বিরুদ্ধে যশোর, কালীগঞ্জ, ঝিকরগাছা, শৈলকুপা থানায় ১টি হত্যা মামলাসহ ৭টি অজ্ঞান পূর্বক চুরি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর তথ্যঃ
১। আলী রেজা রাজু @ রাজু@ জামাল (৪৩), পিতা- মৃত রফিজ মোল্লা @ রফি@ রফিক, মাতা- মৃত শাফিয়া বেগম,

স্থায়ী সাং-লক্ষীপুর (পশ্চিমপাড়া), থানা-ঝিকরগাছা, জেলা-যশোর অস্থায়ী ঠিকানা : জনৈক জাহাঙ্গীর সাহেবের বাসার ভাড়াটিয়া, পূর্ব বারান্দী কবরস্থান পাড়া, থানা-কোতয়ালী,

জেলা-যশোর (এনআইডি নং-১৯৪৭৯৭০৭২৭ জন্ম তারিখ: ২৫ অক্টোবর ১৯৮০খ্রিঃ) ২। মোঃ নজরুল ইসলাম খান (৪৮), পিতা- মোঃ ইব্রাহিম খান, মাতা- মোছাঃ জবেদা খাতুন, সাং- আড়পাড়া, থানা- মুহম্মদপুর, জেলা-মাগুরা (এনআইডি নং-৭৭৭০৪৫১১৮০)

উদ্ধারকৃত আলামত হলো ০২টি চোরাই ইজিবাইক
, ০১টি চোরাই মোটরসাইকেল,০১টি ইজিবাইকের সাউন্ড সিস্টেম।এছাড়া নগদ= ১,০০,০০০/- টাকা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews