সাঈদ ইবনে হানিফ, স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের আওতাধীন সকল কৃষকদের অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘারপাড়ার আয়োজনে ১৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে কৃষক বন্ধু ডটকমের ওয়েবসাইটে ( ফ্রী) এই নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার, ইউপি স্বচিব মোঃ বাবলুর রহমান,
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম খান, বিশিষ্ট সমাজ সেবক ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ছাদেকুর রহমান,
৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা মোঃ সেলিম রেজা, দৈনিক কালের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সাঈদ ইবনে হানিফ, কৃষক সহযোগী আবু আবদুল্লাহ সহ ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , বাসুয়াড়ী ইউনিয়নে কয়েক হাজার তালিকাভুক্ত কৃষক রয়েছে।
যারা ইতিপূর্বে সরকারি ভর্তুকি সহ বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেয়ে আসছেন। সম্প্রতি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের আওতায় প্রান্তিক চাষি বা কৃষকদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তাদের সঠিক তালিকা তৈরির উদ্ব্যোগ গ্রহণ করা হয়।
সকাল থেকে ইউনিয়নের কৃষকগন উৎসাহ উদ্দীপনার সাথে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধন পেতে পরিষদে ভীড় করতে দেখা যায়।
ইউনিয়নের ডিজিটাল উদ্যোক্তাগন বলেন, দুপুর পর্যন্ত ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের আওতায় কয়েকশত কৃষকের অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল করিম খান বলেন,
সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষকরা তাদের নিবন্ধন পেতে কাগজপত্র নিয়ে উৎসাহ ভরে ভীড় করছে। তিনি বলেন, আশা করা হচ্ছে কিছু দিনের মধ্যে সকল কৃষক কে এই ডিজিটাল অনলাইন নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে।


Leave a Reply