1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বসুন্দিয়ায় দিনমজুর হত্যা মামলায় মা ও ছেলে আটক বোন পলাতক

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

বসুন্দিয়ায় দিনমজুর হত্যা মামলায় মা ও ছেলে আটক বোন পলাতক

নিজস্ব প্রতিবেদক :

যশোর সদরের বসুন্দিয়ায় গুরতর যখম দিনমজুর আনারুল ইসলাম মারা গেছেন। গত ১৬ এপ্রিল সন্ধ্যায় আনারুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় দায়ের করা অভিযোগ টি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে।

এ মামলার মূল আসামি রনি হোসেন কে রোববার রাতে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রাম থেকে এবং তার মা পারভীন খাতুনকে যশোর সদরের বসুন্দিয়া বানিয়াগাঁতী থেকে আটকের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। রনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

আটক রনি হোসেন যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ারগাতি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগদিরাইট গ্রামের লুৎফর রহমান মিয়ার ছেলে সোহেল রানা মামলার বাদী বলেছেন, তার ছোট ভাই দিনমজুর আনারুল ইসলাম বানিয়ারগাতি গ্রামের জুয়েল রানার বাড়িতে ভাড়া থাকতেন।

গত ১৩ এপ্রিল রাত ১১টার দিকে একই গ্রামের হাবিবুর রহমানের দোকানে যাচ্ছিলেন দিনমজুরের টাকা আনতে। আনারুল পথিমধ্যে রনি হোসেনের বাড়ির সামনে পৌছানোর পর তার কাছে থাকা টর্চ লাইটের আলো রনির চোখে লাগে। এসময় রনি তাকে গালিগালাজ করে। নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে পাশেই বাড়ি থেকে তার মা পারভীন ও বোন রানী বেগম দা নিয়ে রাস্তায় আসে।

এসময় তার মায়ের হুকুমে আনারুলের মাথায় দা দিয়ে আঘাত করে। আনারুলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এরপর আরো অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ভাই সোহেল রানা, রনি তার মা পারভীন খাতুন ও বোন রানী বেগমের নামে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মৃত্যুর পর রোববার রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান ও এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে রনিকে অভয়নগরের বাগদাহ গ্রামে শ্বশুর বাড়ি এবং তার মা পারভীন খাতুনকে বানিয়ারগাতি নিজ বাড়ি থেকে আটক করে।

এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেছেন, রাতের বেলা চোখে টর্চ লাইটের আলো লাগলে ক্ষীপ্ত হয়ে আনারুলকে খুন করেছে রনি। তিনি আরো জানিয়েছেন, সোমবার আনারুলকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রনি।অপর আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল জবানবন্দি শেষে রনি ও তার মাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews