স্টাফ রিপোর্টার :
বাঘারপাড়ায় অতিরিক্ত গরমে পুড়লো বৈদ্যুতিক মিটার। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায় বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বাহারুল ইসলামের বাড়ি।
বাহারুল ইসলাম বাঘারপাড়া পৌর সভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা। প্রতিবেশিরা জানান প্রথমের লেম্পের আগুনের মতো দেখা
গেলেও মূহুর্তের মধ্যে তা বিস্তার হয়ে যায়।
প্রতিবেশি গোলাম মোস্তফা (মসু)র ছেলে ইবাদুল দেখে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে এসে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই বালু দিয়ে সে আগুন নিভাতে সক্ষম হয়।

Leave a Reply