1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে পানির পাম্প চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোর আটক

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

কেশবপুরে পানির পাম্প চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোর আটক

যশোরের কেশবপুরে পানির পাম্প চুরি করে পালিয়ে যাওয়ার সময় সাকিব হোসেন (২৪) ও শান্ত হাসান (১৯) নামের দুই চোরকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে পৌরশহরের আলতাপোল ম্যাক্স ফুয়েল স্টেশন এলাকার একটি নির্মানাধীন বাড়ির পানির পাম্প চুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের আলতাপোল ম্যাক্স ফিলিং স্টেশন সংলগ্ন আবদুল্লাহ আল মারুফ এর নির্মানাধীন বাড়ি থেকে পানির মটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিকসহ স্থানীয় জনতা সাকিব হোসেন ও শান্ত হাসান নামে দুই চোরকে হাতেনাতে আটক করে কেশবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির মটরসহ দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার নারিকেলবাড়ীয়া গ্রামের দুখু মিয়ার ছেলে সাকিব হোসেন ও কেশবপুর থানার সাবদিয়া গ্রামের আবু তালেব এর ছেলে শান্ত হাসান।

চুরির ঘটনা উল্লেখ করে নির্মানাধীন বাড়ির মালিক সাবদিয়া অফিসপাড়া এলাকার আবদুল্লাহ আল মারুফ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, পানির মটর চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে।

রবিবার সকালে আটককৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এ উপজেলার প্রতিটি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপরাধ রুখতে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews