1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লাভজনক বলছেন কৃষক প্রচারনার অভাবেই বাড়ছে না সূর্যমুখীর আবাদ

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

লাভজনক বলছেন কৃষক
প্রচারনার অভাবেই বাড়ছে না সূর্যমুখীর আবাদ

স্টাফ রিপোর্টার :

লাভজনক বলছেন কৃষকরা প্রচারনার অভাবেই বাড়ছেনা সূর্যমুখীর আবাদ। যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের রওশন সর্দার একজন সফল চাষি। প্রায় ২০বছর ধরে তিনি সূর্যমুখীর চাষ করছেন। প্রথমদিকের কয়েকবছর সরকারি ভাবে সূর্যমুখীর বীজ পেয়েছিলেন তিনি। এরপর সরকারি প্রণোদনা বন্ধ হয়ে গেলে বরগুনা থেকে বীজ এনে সূর্যমুখীর চাষটা টিকিয়ে রেখেছিলেন।

এ বছর সরকারি প্রণোদনার আওতায় ১৫ কাঠা (৪৮ শতকে বিঘা) জমিতে হাইসন-৩৩ জাতের সূর্যমুখীর চাষ করে সাড়ে ৭ মন সূর্যমুখীর ফল পেয়েছেন। এর বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। এতে তাঁর খরচ হয়েছে ৮হাজার টাকার কিছু কম। প্রতি এক মন সূর্যমুখীর ফলে ১৪ থেকে ১৬ কেজি পর্যন্ত তেল পেয়ে থাকেন রওশন। তিনি একটি প্রশিক্ষণ থেকে জেনেছেন, এর তেল সম্পূর্ণ চর্বিমুক্ত। যা খেলে হার্টকে সুস্থ রাখে। তাঁর দেখাদেখি এখন এ ইউনিয়নে সূর্যমুখীর চাষি বেড়েছে। সামনের বছর আরও বাড়বে বলে তিনি মনে করেন। তবে এর চাষ বাড়াতে সরকারিভাবে আরও প্রচারনার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

ভাঙ্গুড়া গ্রামের হিমাদ্রী কুমার বিশ্বাস গত বছর ১৮শতক জমিতে চাষ করলেও প্রণোদনার আওতায় এ বছর ২০শতক জমিতে হাইসন-৩৩ জাতের সূর্যমুখীর চাষ করে প্রায় আড়াইমন ফলন পেয়েছেন। তিনি বলেন, বেশী জমিতে চাষ করার ইচ্ছা ছিলো। কিন্তু ভালো মানের ও নাবিতে বীজ পাওয়ার কারনে ফলন ভালো হয়নি। তিনি আরও বলেন, গাছে একটি ফুল হওয়াই উত্তম। বেশী ফুল হলে ফল চিটা হওয়ার সম্ভাবনা থাকে। এতে তেলের পরিমানও কমে যায়। নিম্নমানের বীজেই এসব হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত রবি মৌসুমে উপজেলার শুধুমাত্র জামদিয়া ইউনিয়নের করিমপুর, ভাঙ্গুড়া, ভিটাবল্লা ও জোকা গ্রামের ২০জন কৃষক ২ হেক্টর জমিতে বারি সূর্যমুখী-২ ও হাইসন-৩৩ জাতের সূর্যমুখীর আবাদ করেছেন। এর মধ্যে ১৫জন কৃষক তেল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় সরকারি প্রণোদনা হিসাবে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পায়।


করিমপুর গ্রামের আব্দুর রহমান প্রণোদনা ছাড়াই ৬কাঠা জমিতে সূর্যমুখী চাষ করে ফলন পেয়েছেন আড়াই মন। ১০বছর ধরে এর চাষ করছেন তিনি। তিনি বলেন, এর তেল স্বাস্থ্য সম্মত, তাই আমি অন্যের কাছ থেকে বীজ এনে চাষ করেছি। এই তেল সারা বছর খাবো। সূর্যমুখী চাষের অসুবিধার কথাও জানালেন এ কৃষক। তিনি জানান, প্রথমত ফুল হওয়ার পর জমিটা যদি রাস্তার পাশে হয় তবে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ভালোবাসা দিবসে ফুল চুরির সম্ভাবনা থাকে। এরপর পাকার পর টিয়া পাখিতে এর ফল খায়।

করিমপুর গ্রামের রওশন সর্দার বলেন, আমি যখন সরিষার চাষ করেছি তখন ১৮শতক জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করে ৩ মনের বেশী ফলন পাইনি। কিন্তু সূর্যমুখী পেয়েছি ৭মন। এর বাজার মূল্যও বেশী। এর খৈল গরুর খাদ্য ও মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করা যায়। যা স্বাস্থ্য সম্মত। এ ছাড়া সূর্যমুখীর গাছ জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। তিনি আরও জানালেন, এ এলাকার যত কৃষক এই সূর্যমুখীর চাষ করছেন সবাই আমার পরামর্শ নিয়েই করে থাকেন। চাষ করার জন্য নতুন কৃষকও আসছেন পরামর্শ নিতে। তিনি মনে করেন এ স্বাস্থ্যকর ভোজ্য তেলের গুনাগুন সম্পর্কে যদি কৃষি অফিস বেশী বেশী প্রচারনা চালায় তবে উপজেলায় সূর্যমুখীর চাষ বাড়বে।


উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, রবি (অগ্রহায়ন মাস) ও খরিপ (জৈষ্ঠ মাস) দ্্্্ুই মৌসুমেই সূর্যমুখী চাষ করা যায়। তবে রবি মৌসুমেই বেশী ফলন পাওয়া যায়। এ মৌসুমে ৩৩শতকের এক বিঘা জমিতে ২টন থেকে ২ দশমিক ৩০ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। অন্য দিকে খরিপ মৌসুমে বিঘা প্রতি ১দশমিক ৫ টন থেকে ১ দশমিক ৮ টন পর্যন্ত সূর্যমুখীর ফলন হতে পারে। এক বিঘা জমিতে সর্বোচ্চ এক কেজি বীজ লাগতে পারে। যার বাজার মূল্য ২ হাজার থেকে ৩ হাজার টাকা। যে সব জমিতে বৃষ্টির পানি আটকে থাকে না সেই জমিতে সূর্যমুখী চাষ করা যায়। তিনি আরও বলেন, সামনের বছর প্রণোদনায় আরও কৃষককে অন্তর্ভূক্ত করা হবে।

সূর্যমুখীর তেলের পুষ্টিগুন বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ বলেন, এতে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও হার্ট ভালো রাখতে, দুঃশ্চিন্তা ও অস্থিরতা কমাতে, বাতের ব্যাথার উপশম করতে ও এ্যাজমা প্রতিরোধে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে সূর্যমুখীর তেল। ভোজ্য তেলের মধ্যে সূর্যমুখীই উত্তম বলে দাবী করেন এ কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews