স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়ায় গত ৯এপ্রিল রোববার জাহিদ হাসান নামের এক ইউপি সদস্য পরকিয়ার অপরাধে গনপিটুনির শিকার নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
সেই থেকে চলছে মেম্বর চেয়ারম্যান দয়ের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ। চেয়ারম্যান দূষছেন মেম্বরদের আর মেম্বররাদূষছে চেয়ারম্যান কে,
ভুক্তভোগী মেম্বরদয় নিজেকে নির্দোষ প্রমানিত করতে বাঘারপাড়া ও যশোর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।
তাতে মেম্বররা উল্লেখ করেছেন এসব চেয়ারম্যান বাবলু কুমার সাহার ইন্দনে হয়েছে। কিন্তু চেয়ারম্যান বাবলু কুমার সাহা ও তার সর্মথকরা বলেন চেয়ারম্যান এব্যপারে কিছুই জানেননা।
উক্ত ঘটনায় ১২এপ্রিল বুধবার দুপুরে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মিথ্যা সংবাদের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এদিকে এ ঘটনায় নারিকেলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে জড়িয়ে মিথ্যা বানোয়াটি সংবাদ প্রচার করে তার সম্মান হানি হওয়ায় স্থানীয় এলাকা বাসি মানববন্ধন করেন।
বুধবার দুপুরে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মিথ্যা সংবাদের প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধনে চেয়ারম্যান বাবলু কুমার সাহার কর্মী-সমর্থকসহ এলাকা বাসি অংশ গ্রহণ করেন।
মানব বন্ধন কারীরা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিনের মানব বন্ধনে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা সহ স্থানীয় এলাকা বাসি উপস্থিত ছিলেন।


Leave a Reply