এস, এম মুসতাইন, নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে চৈত্রের খরা তার উপরে তীব্র তাপদহনের ফলে চলতি বোরো মৌসুমে ধানের শীষ বেরোনোর মূহুর্তে ধানগাছের ফুল শুকিয়ে দেখা দিতে পারে হিটস্ট্রোক জনিত সমস্যা সমাধানে উপসহকারি কৃষি কর্মকর্তাগন জোর-শোর হয়ে কৃষকদের সচেতনতা পরামর্শে মাঠে মাঠে প্রচারনায় নেমে পড়েছেন।
চলতি সপ্তাহে আবহাওয়ার এমন খবরে ভাবিয়ে তুলেছে দেশের দক্ষিণাঞ্চলে কয়েক জেলার চাষিদের। যশোর সদর বাঘারপাড়া উপজেলার আশপাশের কৃষকদের। কৃষি অধিদপ্তর ও আবহাওয়া বার্তা সূত্রে জানা গেছে, সম্প্রতি সারা দেশে চলছে তীব্র তাপদহন যা আগামী ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে বলে এমন পূর্বাভাস দিয়েছে। দিনের তাপমাত্রা ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস,
এমনকি এর বেশিও বিরাজ করতে পারে। এজন্য চলতি বোরো ধান চাষিদের নিম্মলিখিত পরামর্শ গুলো বিবেচনায় রাখা জরুরি বলে মনে করছেন কৃষি কর্মকর্তাগন। এবিষয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু রবিন কুমার, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ করিম খান, বাঘারপাড়ার উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার ও বাবু কল্লোল কুমার হালদার এপ্রতিবেদক-কে বলেন, অন্যান্য এলাকার থেকে এ অঞ্চলের যেসব জমিতে বোরো ধানের আবাদ হয়েছে তার মধ্যে উচু জমিতে পানি ধরে রাখার চেষ্টা করতে হবে।
কারন তীব্র তাপদহের ফলে উচু জমির ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ হতে পারে। আরো বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে অঞ্চলে বোরো ধানের ক্ষেত গুলো পরিপূর্ণ রুপ নিয়েছে। কিছু কিছু কৃষকের ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। এ বিষয় গুলোর প্রতিকারের পরামর্শ দেওয়া হচ্ছে তোড়জোড় করে।
তাছাড়া তীব্র গরম আবহাওয়ার জন্য বলেন, তাপদাহ বেশিদিন অব্যাহত থাকলে ধানক্ষেত গুলোতে হিটশক বা হিটস্ট্রোক দেখা দিতে পারে। ধানের ফুল শুকিয়ে চিটার ভাগ বেড়ে যেতে পারে। এক্ষেত্রে যারা উচু জমিতে বোরো ধানের আবাদ করেছেন সেসব কৃষকদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। জমিতে পানি ধরে রাখতে হবে। তা-না হলে ধান গাছ হিট শক বা হিট ইনজুরিতে পড়ে চিটা বা শীষ সাদা হয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা যদি ৩৫° সেলসিয়াস বা তার বেশি হয়,

ফুল ফোটার সময় (সকাল ৭.০০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত) যদি ১-২ ঘণ্টা ঐ তাপমাত্রা বিরাজ করে তাহলে ধান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গরম বাতাসের কারণে গাছ থেকে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। এতে ফুলের অঙ্গগুলোর গঠন বাধাগ্রস্ত হয়। আবার বাতাসে পরাগায়ন, গর্ভধারণ ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত করে। এতে ধানের সবুজ খোসা খয়েরি বা কালো রঙ ধারণ করে। ফলে ধান চিটা হয়ে যেতে পারে। অতিরিক্ত খরার কারণে শীষের শাখা বৃদ্ধি ব্যাহত হয় এবং বিকৃত ও বন্ধ্যা ধানের জন্ম দেয়ায় চিটা হয়ে যায়।
এমন অবস্থায় কৃষকদের করনীয় হলো প্রচণ্ড গরম ও ঝড়ো বাতাসের কারণে কোথাও ধান চিটা হতে দেখা গেলে জমিতে ৫-৭ সে.মি. বা ২-৩ ইঞ্চি পানি কাইচ থোড় থেকে ফুল ফোঁটা পর্যন্ত জমিয়ে রাখা জরুরি। অপর দিকে এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসেবে স্প্রে করা যেতে পারে। অথবা বিঘা প্রতি ৫ কেজি হিসেবে দানাদার এমওপি সার উপরি প্রয়োগ করা যেতে পারে। এসব বিষয় ছাড়াও ক্ষেতে ব্লাস্ট, এবং কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষার্থে কার্যকরী পদক্ষেপের পরামর্শও দেওয়া হচ্ছে।

Leave a Reply