নিজেস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (১১ এপ্রিল যশোরের ডিবির এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল,
এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া

একই তারিখ দুপুর ২:৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাঠি উত্তরপাড়া সাকিনস্থ ঈদগাহ জামে মসজিদের পূর্বপাশে যশোর টু ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ইসরাফিল (২২), পিতা- বিল্লাল হোসেন,
সাং- ধান্যখোলা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ০১টা পিক-আপ গাড়ীতে বিশেষ কায়দায় ফিটিংস অবস্থায় ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২৩,২৬,০০০/= (তেইশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


Leave a Reply