নিজেস্ব প্রতিবেদক :
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ একজন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে অদ্য ১১/০৪/২০২৩ খ্রিঃ রাত ১৯:৩৫ ঘটিকায় অত্র থানা এলাকায় বালুন্ডা বাজারের কাছাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি মোঃ নাজমুল হোসেন(২৫),
পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-হরিষচন্দ্রপুর, থানা-শার্শা, জেলা-যশোরকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উক্ত থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Leave a Reply