যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ (৬৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোন কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির পোতা পোস্টের টহল কমান্ডার নাম্বার ৭৭৭০৩ নায়ক মোহাম্মদ নজরুল ইসলামের
নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৯/১ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করে।

Leave a Reply