1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও একজন আহত হয়েছে। যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১এপ্রিল) ভোরে সদর উপজেলার বানিয়ারগাতী এলাকার যশোর ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপার নিহত হোন।

নিহতরা হলেন বাগেরহাট সদরের চুলকাটি গ্রামের আলমগীর হাসান খানের ছেলে শিহাব হাসান খান (১৯) ও সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি গ্রামের আকবর আলী গাজীর ছেলে আফজাল হোসেন (২৩)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই খুলনাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে রাস্তার পাশে মেরামতের কাজ চলছিল। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বালুবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় ট্রাকের হেলপারের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

আপর দিকে, গতকাল সোমবার (১০এপ্রিল) রাতে চৌগাছা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজুর রহমান ওরফে হাবিব নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমানের স্ত্রী আহত হয়েছেন।

উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজার এলাকায় চৌগাছা-ঝিকরগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

জানা যায়, হাফিজুর রহমান মোটরসাইকেলে স্ত্রীসহ এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খলশি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি রোলারের সঙ্গে ধাক্কা লাগে।

এতে হাফিজুর রহমান এবং তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে গেলে চিকিৎসক হাফিজুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া হাফিজুর রহমানের স্ত্রীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews