1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ইউপি সদস্যকে পরিকল্পিত ভাবে মারপিটের প্রতিবাদে রোববার দুপুরে বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ১১ ইউপি সদস্য

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় ইউপি সদস্যকে পরিকল্পিত ভাবে মারপিটের প্রতিবাদে রোববার দুপুরে বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ১১ ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার:

যশোরের বাঘারপাড়ায় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটার মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ১১ ইউপি সদস্য। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন তারা।

মারপিটের শিকার ওই ইউপি সদস্যের নাম জাহিদ হাসান। সে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ও বলরামপুর গ্রামের মৃত ওহাব বিশ্বাসের ছেলে।

এর আগে শনিবার বিকেলে নারিকেলবাড়িয়া বাজার সংলগ্ন আনসার মাষ্টারের বাড়ির পাশে এ মারপিটের ঘটনা ঘটে। এদিন রাতেই হামলার শিকার ইউপি সদস্য জাহিদ হাসান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা করেছেন।
ভাইরাল হওয়া এক মিনিট ৮ সেনেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে,

সাদা টি-শার্ট পরিহিত স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টুটুল গাছের ডাল ও কালো টি-শার্ট পরিহিত শামীম হাসান শাপলা কাঠ দিয়ে বেধড়ক মারপিট করেন ইউপি সদস্য জাহিদ হাসানকে। মারপিটের এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় কয়েকজন মহিলা বাধা দিতে গেলে তাদেরকেও ধাক্কা দিয়ে ফেলে লাঞ্চিত করা হয়। ঘটনাটি এক যুবক ভিডিও ধারণ করে শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে দেয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুর ২ টায় বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য জাহিদ হাসানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নারিকেলবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহার মদদে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী শাপলা, টুটুল, তৌহিদুল চিহ্নিত মাদকসেবী।

তারা চেয়ারম্যানের পেটোয়া বাহিনী। হামলাকারীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইউপি সদস্যদের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার বিকেলে হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাসুদ কাইসার, শামছুর রহমান, ফেরদৌস খান সোহাগ, হাফিজুর রহমান, আদম আলী, সোহরাব হোসেন মন্ডল,

খালেদা সুলতানা, হাসিয়া খাতুন, রেবা খাতুন, হামলার শিকার জাহিদ হাসান। এসময় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউজ্জামান মুকুল ভার্চুয়াল যুক্ত হয়ে একাত্বতা প্রকাশ করেন।

অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এঘটনার সাথে জড়িত তারা আমার লোক না’।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলা রেকর্ড হয়েছে। বিষয়টি তদন্ত চলছে’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews