1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কয়রায় ভূয়া ইউএনও’র ৬ মাসের কারাদণ্ড

  • সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

কয়রায় ইউএনও পরিচয় ও বিভিন্ন সময়ে বিভিন্ন  কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ কারী প্রতারক মোঃ সাকিব সরদার কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। গতকাল রবিবার সন্ধায় উপজেলার সদর ইউনিয়নের কয়রা বাজার থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে এ ব্যাপারে প্রতিকার চেয়ে সাকিবের পিতা সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও সু-চতুর সাকিব ছিলো ধরা-ছোঁয়ার বাইরে।
আটক সাকিব উপজেলার মহারাজপুর ইউনিয়নের সিমলার আইট গ্রামের মোঃ সিরাজুল ইসলাম সরদারের ছেলে। কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, গত কয়েক মাস আগে থেকে এই চক্রটি উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও, পুলিশ ও বিভিন্ন বড় বড় কর্মকর্তা পরিচয়ে উপজেলার বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে ও বিভিন্ন বিভ্রান্য তথ্য ছড়িয়ে এলাকা গুজব ছড়ানোসহ সরকারের ভাবমূর্তি করছিলো। এমন একাধিক তথ্যে ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এর আগে তার নামে সুনিদৃষ্ট অভিযোগ থাকলেও সে ছিলো ধরা ছোঁয়ার বাইরে। পুলিশ আটক করলে তাকে আইন অনুযায়ী তার কৃতকর্মের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সুত্র        সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews